গাজা নিয়ে আলোচনার জন্য কাতারে ইসরাইলি প্রতিনিধি দল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫
     ৫:৩৫ অপরাহ্ণ

গাজা নিয়ে আলোচনার জন্য কাতারে ইসরাইলি প্রতিনিধি দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৩৫ 75 ভিউ
গাজা যুদ্ধবিরতির আলোচনা চালিয়ে নিতে কাতারে পৌঁছেছে ইসরাইলের একটি প্রতিনিধি দল। রোববার তারা কাতারে পৌঁছায় বলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র জানিয়েছেন। নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের পর এই সপ্তাহে ইসরাইল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে পরোক্ষ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে নেতানিয়াহুর দফতরের একটি সূত্র জানিয়েছে, এই পর্যায়ে ইসরাইলি প্রতিনিধিরা কেবল কারিগরি বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। বড় ধরনের ইস্যুগুলো যেমন যুদ্ধপরবর্তী গাজার প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আলোচনা এখনও শুরু হবে না। এদিকে, হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, গাজার একটি গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট থেকে ইসরাইলি সেনাবাহিনীকে প্রত্যাহার করা হয়েছে। গত সপ্তাহে, ট্রাম্প গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক নিয়ন্ত্রণে নেওয়ার

ধারণা উত্থাপন করেন এবং ফিলিস্তিনিদের অন্যত্র—বিশেষ করে মিশর ও জর্ডানে—পুনর্বাসনের পর গাজাকে মধ্যপ্রাচ্যের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা বলেন। এই মন্তব্য বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, এবং আরব দেশগুলো এই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। তারা বরং দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর জোর দিচ্ছে, যেখানে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরাইলের পাশে সহাবস্থান করবে। নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা মঙ্গলবার ট্রাম্পের প্রস্তাবসহ যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করবে বলে তার দফতরের সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি