গাজা দখলের পরিকল্পনায় ইসরাইলকে ‘বড় মাশুল’ দিতে হবে: হামাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫
     ১১:২৩ অপরাহ্ণ

গাজা দখলের পরিকল্পনায় ইসরাইলকে ‘বড় মাশুল’ দিতে হবে: হামাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫ | ১১:২৩ 91 ভিউ
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। এ পরিকল্পনাকে তারা ‌‌‘নতুন যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছে, এর জন্য ইসরাইলকে ‘বড় মাশুল’ দিতে হবে। শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজা শহর দখল ও বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা অনুমোদন সিটির বিরুদ্ধে দখলদার বাহিনীর নতুন যুদ্ধাপরাধের সমান। আমরা অপরাধী দখলদারদের সতর্ক করছি—এই অপরাধমূলক দুঃসাহসের পরিণতি খুবই ভয়াবহ হবে এবং এটি কোনো সহজ যাত্রা নয়।’ নতুন পরিকল্পনা অনুযায়ী, ইসরাইলি সেনারা গাজা ‘নিয়ন্ত্রণে নেবে’ এবং যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে। পরিকল্পনাটি

দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা ডেকে এনেছে। চীন, তুরস্ক, যুক্তরাজ্য ও জাতিসংঘের মানবাধিকার প্রধান উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। একই সঙ্গে বড় ধরনের নীতি পরিবর্তন করে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যারৎস ঘোষণা করেছেন, তার দেশ ইসরাইলের কাছে সব ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করবে। তিনি বলেন, ‘নতুন এই পরিকল্পনা বৈধ লক্ষ্য অর্জনে কীভাবে সহায়তা করবে, তা বোঝা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।’ তিনি আরও জানান, ‘বর্তমান পরিস্থিতিতে গাজা উপত্যকায় ব্যবহার হতে পারে এমন কোনো সামরিক সরঞ্জামের রপ্তানির অনুমতি জার্মান সরকার আর দেবে না, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান Bangladesh’s February Vote Faces Growing Scrutiny Democracy at a Crossroads বাংলাদেশ ভোটের নামে যা হচ্ছে – ক্ষমতা না পেলে বোমা, বন্দুকই বিএনপির ভোটের রাজনীতি চলমান সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত জাতীয় নির্বাচন জাতির কাছে কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না। প্রহসনের নির্বাচন মানি না, মানবো না! কথা বলতে চাওয়া সাবেক এমপি তুহিনের মুখ ‘চেপে’ ধরলো পুলিশ