গাজার নুসেইরাতে ইসরায়েলি হামলায় একই পরিবারের নয় সদস্য নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪

গাজার নুসেইরাতে ইসরায়েলি হামলায় একই পরিবারের নয় সদস্য নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ |
অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরায়েলের তীব্র হামলা অব্যাহত রয়েছে।এর মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরে একটি পরিবারের নয়জন সদস্য নিহত হয়েছেন।ইসরায়েলের বর্বর সেনাবাহিনী গাজার আবাসিক ভবন, জনসেবামূলক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা চালিয়ে যাচ্ছে। সংবাদমাধ্যম আল জাজিরার হানি মাহমুদ জানিয়েছেন, বৃহস্পতিবার(২৮ নভেম্বর)ইসরায়েলি স্থলবাহিনী নেটজারিম করিডর সম্প্রসারণের জন্য এই অভিযান চালায়।৬.৫ কিলোমিটার দীর্ঘ এই করিডরটি গাজার উত্তর এবং দক্ষিণ অংশকে আলাদা করেছে।ইসরায়েলি সেনারা দাবি করেছে, এই ভবনগুলি ফিলিস্তিনি যোদ্ধারা পর্যবেক্ষণ স্থল হিসেবে ব্যবহার করছে। এদিকে উত্তর গাজায় বেইত লাহিয়া শহরে আবাসিক ভবনের ওপর ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হন।দক্ষিণ গাজায় খান ইউনিস শহরের পূর্বাঞ্চলীয় এলাকায় ফিলিস্তিনি শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি ড্রোন

হামলায় আরও চারজন নিহত হন। উল্লেখ্য,জাতিসংঘের মতে, ইসরায়েলি হামলায় গাজায় নিহতদের ৭০ শতাংশের বেশি নারী ও শিশু। এখন পর্যন্ত গাজার যুদ্ধে ৪৪,২৮২ ফিলিস্তিনি নিহত এবং ১,০৪,৮৮০ জন আহত হয়েছেন।জাতিসংঘের প্যালেস্টাইন শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, ৮২টি ত্রাণ সরবরাহের প্রচেষ্টা ইসরায়েল কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করেছে। গাজার উত্তরে থাকা প্রায় ৬৫,০০০ থেকে ৭৫,০০০ মানুষের বেঁচে থাকাটাই এখন কঠিন হচ্ছে।ইসরায়েলি বাহিনীর হামলা এবং মানবিক সহায়তার বাধা গাজায় একটি ভয়াবহ সংকট তৈরি করেছে।তথ্যসূত্র : আল-জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, নিন্দা ‘সব ধরনের আগ্রাসনের’ শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার হেঁটে যা‌চ্ছিলেন যুবক, গুলি চালিয়ে হত্যা করল তিন দুর্বৃত্ত হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু শিশুকাল থেকে শুরু করে ১২০ সিনেমা, যন্ত্রণায় ভরা ছিল অভিনেত্রীর জীবন হরমুজে সংকট, বাব আল-মান্দাবে হুতিদের চাপ—বিশ্ববাজারে তেল পৌঁছাবে কীভাবে? উন্নয়নশীল দেশগুলো নিয়ম মানার পাশাপাশি নিয়ম তৈরিও করবে: মোদি জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন গুদামে সার আছে, তবুও কৃষক পাচ্ছেন না বাইরের ঝড়ঝাপ্টা খুব একটা গায়ে লাগতে দিইনি: নীপা ‘দশকের শেষ নাগাদ মানবজাতিকে ধ্বংস করে দিতে পারে এআই’ ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে