ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি
মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী
এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের
যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা নিয়ে ‘সুখবর’ দিলেন সারাহ কুক
গ্রিস উপকূলে অভিবাসী নৌকাডুবি, নিহত ১৮
ভারতের গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩
গাজায় পাল্টা হামলায় ৪ ইসরাইলি সেনা নিহত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে স্থল অভিযানের নামে নিরীহ মানুষকে হত্যা করতে গিয়ে সোমবার পাল্টা হামলায় ইসরাইলি সেনাবাহিনীর ৪ সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে গাজা উপত্যকায় তাদের চার সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে। খবর টাইমস অব ইসরাইলের।
গত বছরের অক্টোবরে স্থল অভিযান শুরুর পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে নিহত ইসরাইলি সেনার মোট সংখ্যা ৩৭৬ জনে দাঁড়িয়েছে।
সোমবার উত্তর গাজায় যুদ্ধে নিহত চার ইসরাইলি সেনারা হলেন- কেফির ব্রিগেডের ৯২তম ব্যাটালিয়নের যুদ্ধ চিকিৎসক স্টাফ সার্জেন্ট ওর কাৎজ (২০), কেফির ব্রিগেডের সৈনিক নেভ ইয়ার আসুলিন (২১, কেফির ব্রিগেডের ৯২তম ব্যাটালিয়নের সৈনিক গ্যারি লালরুয়াকিমা জোলাট (২১) এবং কেফির ব্রিগেডের সৈনিক ওফির এলিয়াহু
(২০)। অন্যদিকে গাজা ভূখণ্ডে ইসরাইলি বর্বর হামলা থামছেই না। দখলদার দেশটির হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৩ হাজার ৬০০ ছাড়িয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার গাজাজুড়ে ইসরাইলি হামলায় আরও অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ভূখণ্ডটির দক্ষিণে আল-মাওয়াসি এলাকায় একটি ক্যাফেতে বসে থাকা অবস্থায় লোকদের ওপর ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। সেখানে ১০ জন নিহত হয়েছেন। ইসরাইলের সামরিক বাহিনী এর আগে এই এলাকাটিকে ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা দিয়েছিল।