গাজায় খাদ্য মজুত শেষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫
     ১০:৪০ অপরাহ্ণ

গাজায় খাদ্য মজুত শেষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫ | ১০:৪০ 94 ভিউ
যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজার খাবার মজুত শেষ। দুই মিলিয়নের বেশি মানুষের উপত্যাকাটি এখন দুর্ভিক্ষের মুখোমুখি। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বিষয়টি নিশ্চিত করেছে। শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ‘আজ ডব্লিউএফপি তাদের শেষ খাবারের মজুতটুকু রান্নাঘরে পৌঁছে দিয়েছে। এই খাবারগুলো আগামী কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে’। বিবিসি। ইসরাইলি বাধার মুখে সাত সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় বন্ধ রয়েছে ত্রাণ সহায়তা। গত ২ মার্চ যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর আবারও আগ্রাসনে নামে ইসরাইলি সেনারা। খাদ্যসহ চিকিৎসা ও নানারকম সরঞ্জাম বন্ধ করে দেয়। জাতিসংঘের সংস্থাটি সতর্ক করে দিয়েছে, জরুরি ব্যবস্থা না নিলে পরিবারগুলোকে গুরুত্বপূর্ণ সহায়তা বন্ধ করতে বাধ্য হতে পারে। অন্যদিকে শনিবার গাজা সিটিতে ইসরাইলি

হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে। এছাড়া ৩০ জনেরও বেশি মানুষ একটি বাড়ির ধ্বংসস্ত‚পের নিচে চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ খবর জানিয়েছে। বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, ‘আমাদের কর্মীরা ভোরবেলা সাবরাপাড়ায় একটি বাড়িতে ইসরাইলি হামলার পর চারজন শহীদ এবং পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে। বাসাল বলেছেন, ‘৩০ জনেরও বেশি মানুষ বাড়ির ধ্বংসস্ত‚পের নিচে নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে আমাদের কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।’ ইসরাইলি সেনাবাহিনীর পক্ষে এ হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। শুক্রবার ভোর থেকে শনিবার পর্যন্ত ১৪ ঘণ্টায় গাজায় ৪৫ জন নিহত হয়েছে। শুক্রবার

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, গত ১৮ মার্চ থেকে নতুন করে চালানো ইসরাইলি অভিযানে কমপক্ষে ২ হাজার ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার ফলে এই অঞ্চলে মোট যুদ্ধে মৃতের সংখ্যা ৫১ হাজার ৪৩৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ১,১৭,৪১৬ জন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান Bangladesh’s February Vote Faces Growing Scrutiny Democracy at a Crossroads