ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আফ্রিকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, মৃত শতাধিক
২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ তুলল সৌদি আরব
উগান্ডার নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী
পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত
পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত
আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার মিয়ানমারের
ট্রাম্প বনাম ইরান: যুক্তরাষ্ট্র কোন পথে হাঁটবে? এক গভীর সংকট, তিনটি বিপজ্জনক বিকল্প এবং বৈশ্বিক পরিণতি
গাজায় ইসরাইলের মারাত্মক হামলায় নিহত ৯
গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া এলাকায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৯ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
সিএনএন জানিয়েছে, গত জানুয়ারিতে প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, গুরুতর আহত বেশ কয়েকজনকে গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে নেওয়া হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী বলেছে, বেইত লাহিয়া এলাকায় দুই সন্ত্রাসীকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তারা ইসরাইলি সৈন্যদের জন্য হুমকিস্বরূপ একটি ড্রোন উড়িয়েছিল। পরে আরও কিছু সন্ত্রাসী ড্রোন পরিচালনার সরঞ্জাম সংগ্রহ করে একটি গাড়িতে প্রবেশ করে। তাদের ওপর হামলা চালানো হয়।
যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজার অভ্যন্তরে ইসরাইলি তাণ্ডব অব্যাহত রয়েছে। হতাহতের সংখ্যা অনেকটাই কমে এসেছে। এর
মধ্যেই নতুন করে বড় আকারের হামলা চালাল ইসরাইল।
মধ্যেই নতুন করে বড় আকারের হামলা চালাল ইসরাইল।



