গাজায় আরও এক বর্বর ইসরাইলি সেনা নিহত, আশঙ্কাজনক ৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুন, ২০২৫
     ১২:১০ অপরাহ্ণ

গাজায় আরও এক বর্বর ইসরাইলি সেনা নিহত, আশঙ্কাজনক ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুন, ২০২৫ | ১২:১০ 82 ভিউ
দক্ষিণ গাজা উপত্যকায় প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা। এতে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। খবর দ্য টাইমস অব ইসরায়েলের। এ পর্যন্ত গাজায় ৪৩৩ সেনা নিহত হয়েছে বলে জানায় ইসরাইল। সামরিক বাহিনী আইডিএফ জানায়, গাজা উপত্যকায় যুদ্ধের সময় তাদের সেনারা আক্রান্ত হয়। নিহত সৈনিকের নাম স্টাফ সার্জেন্ট নাভে লেশেম। বয়স ২০। পশ্চিম তীরের নোকদিম বসতি থেকে আসা নাভে লেশেম গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের সদস্য। আইডিএফ-এর প্রাথমিক তদন্ত অনুসারে, খান ইউনিসে অভিযানের সময় লেশেম এবং অন্যান্য আহত সৈনিকরা একটি সাঁজোয়া সেনাবাহী গাড়িতে ছিলেন। হঠাৎ একজন সন্ত্রাসী গাড়ির বাইরে বিস্ফোরক ডিভাইস স্থাপন করে। সেনার কী করবেন তা বুঝে উঠার আগেই সেটি

বিস্ফোরিত হয়। বিস্ফোরণে লেশেম নিহত এবং বাকিরা আহত হন। তাদের মধ্যে একজন অফিসারসহ চারজন সৈনিকের অবস্থা আশঙ্কা। বাকি তিনজন সৈনিক মাঝারি অবস্থায় এবং আরও তিনজন সামান্য আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে হামাস ইসরায়েলে হামলা করে। এর জেরে গাজায় গণহত্যা শুরু করে ইসরায়েল। এ যুদ্ধের জেরে লেবানন ও ইয়েমেনেও ইসরায়েলি হামলার ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি স্কুলে শিশুকে নির্যাতনের মামলায় ব্যবস্থাপক গ্রেপ্তার ভোটের আগেই সিট ভাগ হয়ে গেছে। আর এখন দেশের টাকায় চলছে লোক দেখানো নাটক। বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে ৫ দফা দিলেন শেখ হাসিনা মবসন্ত্রাস মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে অন্যায়ভাবে গ্রেফতার ও কারা হেফাজতে সিরিয়াল কিলিংয়ের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি উন্নয়ন দেখলেই গাত্রদাহ আধুনিক নগর পরিকল্পনায় ‘অজ্ঞ’ তারেক: ফ্লাইওভার নিয়ে হাস্যকর দাবি ওয়াশিংটনের ‘ম্যানেজেবল ইসলাম’ প্রকল্প: বাংলাদেশের ভোট কি এখন ভূ-রাজনীতির পরীক্ষাগার? ‘ইউনূস এক খুনি ফ্যাসিস্ট’: নির্বাসনে প্রথম জনসমাবেশে শেখ হাসিনার তীব্র ভাষণ নয়াদিল্লি ভারত । বাংলাদেশ এখন ইতিহাসের ভয়াবহতম সংকটে, ইউনূস সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি’ নয়াদিল্লিতে ড. মোমেন ঢাকার অশান্ত রাজপথ : যে অরাজকতার মূল কারণ বসে আছে যমুনায় লাশের পাহাড় আর কতো উঁচু হলে ইউনুসের চোখে পড়বে? গণতন্ত্র নয়, নির্বাচনের নাটক: বাংলাদেশকে কোন পথে ঠেলে দিচ্ছে এই ভোট? দখলদার ইউনুসের মেটিক্যুলাস ডিজাইনের নির্বাচনের আসল উদ্দেশ্যটা হচ্ছে দেশকে জঙ্গিদের হাতে তুলে দিয়ে দেশকে পুরোপুরি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। ম্যাজিশিয়ান ইউনুস! যা ধরে, তাই ভ্যানিস হয়ে যায়! এবার ভোটের পালা! নির্বাচন বর্জনই নাগরিক দায়িত্ব ও কর্তব্য পোস্টাল ব্যালট নিয়ে সাবধান! ভয়াবহ বিনিয়োগ সংকট : অবৈধ ইউনুস সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়নামা ইউনুসের গণভোট প্রহসন : সংবিধান ও গণতন্ত্রের সাথে নগ্ন প্রতারণা