ক্লাব বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে ব্রাজিলের ক্লাব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫

ক্লাব বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে ব্রাজিলের ক্লাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ |
ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর জয়যাত্রা চলছেই। লাতিন আমেরিকার দেশটি থেকে ক্লাব বিশ্বকাপে চারটি দল অংশ নিয়ে চারটিই উঠেছিল শেষ ষোলোতে। এর মধ্যে শেষ ষোলো থেকে দুটি দল বাদ পড়লেও দুটি নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। আর টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে গতকাল শুক্রবার রাতে সৌদি আরবের ক্লাব আল হিলালকে ২-১ ব্যবধানে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্লুমিনেন্স। ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলেছে ব্রাজিলের ক্লাবটি। এর মধ্যে ১৮ মিনিটে বক্সের ঠিক মাথা থেকে নেওয়া নোনাতোর শট অল্পের জন্য বেরিয়ে যায়। সে যাত্রায় না হলেও ৪০ মিনিটে গিয়ে সফল হয় রেনাতো গাউচোর শিষ্যরা। ডান প্রান্ত থেকে হিলালের বক্সের ভেতর ক্রস করেছিলেন

সামুয়েল হ্যাভিয়ের। কিন্তু ঠিকঠাক মাথা ছোঁয়াতে পারেননি ফ্লুমিনেন্স স্ট্রাইকার হেরমান কানো। আর্জেন্টাইন ৩৭ বছর বয়সী এ স্ট্রাইকারের মাথায় বল লেগে দূরের পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। সেটা ক্লিয়ার করতে গিয়ে ফ্লুমিনেন্সের লেফটব্যাক গ্যাব্রিয়েল ফুয়েন্তেসের পায়ে বল তুলে দেন আল হিলালের পর্তুগিজ রাইট উইঙ্গার জোয়াও ক্যান্সেলো। সেখান থেকে বক্সের ভেতর মার্তিনেল্লির দিকে কাটব্যাক করেন ফুয়েন্তেস। প্রথম স্পর্শে বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে স্কোরলাইন ১-০ করেন মার্তিনেল্লি। গোল হজম করে আড়মোড়া ভাঙে হিলালের। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে সৌদি আরবের ক্লাবটি। প্রথমার্ধের যোগ করা সময়ে মিলিঙ্কোভিচ-স্যাভিচের ফ্রি-কিকে প্রায় গোল পেয়ে গিয়েছিলেন কৌলিবালি। কিন্তু হিলালের সেনেগালিস সেন্টারব্যাকের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ফ্লুমিনেন্স গোলকিপার

ফাবিও। একটু পরে বক্সের ভেতর মার্কোস লেওনাদ্রোকে ফেলে দিলে পেনাল্টি পেয়েছিল হিলাল। কিন্তু ভিএআর যাচাইয়ে সেটা পক্ষে যায়নি সৌদি ক্লাবটির। এতে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় সিমিওনে ইনজাগির শিষ্যরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় হিলাল। ম্যাচের ৫০ মিনিটে কর্নার থেকে কৌলিবালির হেড লেওনাদ্রোর পায়ে আটকালেও ফিরতি প্রচেষ্টায় সেখান থেকেই গোল করেন লেওনাদ্রো। তবে নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে হ্যাভিয়েরের পাসে বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে হিলালের জালে বল জড়ান হারকিউলিস। শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডারের গোলটাই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। আর ফ্লুমিনেন্সকে এনে দেয় সেমিফাইনালের টিকিট। ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্লুমিনেন্সের প্রতিপক্ষ হবে চেলসি-পালমেইরাস ম্যাচের জয়ী দল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ? ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই