ক্রিপ্টোকারেন্সির প্রচার চালিয়ে অভিশংসনের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
     ৫:৩২ অপরাহ্ণ

ক্রিপ্টোকারেন্সির প্রচার চালিয়ে অভিশংসনের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৩২ 82 ভিউ
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিপ্টোকারেন্সি প্রচার ও প্রতারণার অভিযোগে জালিয়াতির মামলা ও অভিশংসনের মুখোমুখি হচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আর্জেন্টিনা কংগ্রেসের বিরোধী দলীয় কয়েকজন সদস্য বলেন, মিলেইয়ের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরুর পরিকল্পনা করছেন তারা। এদিকে, রোববার (১৬ ফেব্রুয়ারি) আর্জেন্টিনার ফৌজদারি আদালতে জালিয়াতির অভিযোগ করেছেন আইনজীবীরা। গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ক্রিপ্টোকারেন্সি লিব্রা কয়েনের কথা উল্লেখ করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। তিনি লেখেন, এই কারেন্সি ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্য করবে। তিনি এটি কিনতে একটি লিংক শেয়ার করেন, যার ফলে এর দাম অনেক বেড়ে যায়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে তিনি পোস্ট মুছে ফেললে ক্রিপ্টোকারেন্সিটির মূল্যে

ধস নামে। এতে ক্ষতির মুখে পড়েন বিনিয়োগকারীরা। আর্জেন্টিনার প্রেসিডেন্ট অফিস থেকে বলা হয়েছে, ক্রিপ্টোকারেন্সি চালু হওয়ার পর জনসাধারণের প্রতিক্রিয়ার কারণে জল্পনা এড়াতে পোস্টটি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়, সরকারের দুর্নীতিবিরোধী অফিস তদন্ত করে নির্ধারণ করবে যে কেউ অসদাচরণ করেছে কি না, এর মধ্যে প্রেসিডেন্ট নিজেও রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি