ক্রাউড ফান্ডিংয়ের অর্থে এনসিপির ৬ নেতার সমুদ্রবিলাস: ক্ষোভ কর্মী-সমর্থকদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুন, ২০২৫
     ১১:৩১ অপরাহ্ণ

আরও খবর

যে রাজনীতি সন্তানের হাতে কলম নয়, কফিন তুলে দিতে চায়—সেই জামাত-শিবিরের আগ্রাসন রুখুন, এই ভাঁওতাবাজ নির্বাচন বয়কট করুন।

আবারো কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু: মামলা ছাড়া আটক হুমায়ূন কবির, মৃত্যুর মিছিলে আরেকটি নাম

আওয়ামী লীগবিহীন নির্বাচন কঠিন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে

বিএনপির সমালোচনায় ফুটে উঠছে ইউনুসের সাথে অন্তর্দ্বন্দ্বের চিত্র

এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা

ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ফয়জুল হকের একটি নির্বাচনি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে

ঢাকায় গুলি করে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা

ক্রাউড ফান্ডিংয়ের অর্থে এনসিপির ৬ নেতার সমুদ্রবিলাস: ক্ষোভ কর্মী-সমর্থকদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুন, ২০২৫ | ১১:৩১ 98 ভিউ
কর্মী-সমর্থকদের দেওয়া অনুদানের অর্থে থাকে আস্থা ও স্বপ্ন— একটি সুন্দর দেশ গড়ার প্রত্যাশা। কিন্তু সেই স্বপ্নে যেন চপেটাঘাত করলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃত্ব। কক্সবাজারের বিলাসবহুল রিসোর্টে দলটির ছয় শীর্ষ নেতার ‘রিল্যাক্স ট্রিপ’—সাধারণ কর্মী-সমর্থকদের চোখে এখন এক নির্মম প্রতারণার প্রতিচ্ছবি। ১৪ই জুন, শুক্রবার দুপুরে এনসিপির ছয় কেন্দ্রীয় নেতা— হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারা, সারজিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারী, সামান্তা শারমিন ও নাহিদা সারওয়ার নিভা—উখিয়া উপজেলার সী পার্ল বিচ রিসোর্টে দুই দিনের ভ্রমণে যান। রিসোর্টের বিলাসী কক্ষে অবস্থান ও রাত্রিযাপন করেন তারা। সেইসাথে একাধিক বিদেশি এনজিও কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকও করেন তারা, যা জনমনে বাড়িয়ে দিয়েছে উদ্বেগ। এর চেয়েও বেশি বিতর্ক তৈরি হয়েছে, যখন

জানা গেল—এই বিলাসিতার পেছনে ব্যবহার করা হয়েছে সাধারণ মানুষের দেওয়া অনুদানের অর্থ। এনসিপি সম্প্রতি ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ শিরোনামে একটি ক্রাউডফান্ডিং প্রচারণা চালায়, যেখানে ৩ হাজারের বেশি কর্মী-সমর্থক ১৩ লাখ টাকার বেশি অনুদান দিয়েছেন। এই অর্থ মূলত ব্যবহৃত হওয়ার কথা ছিল দলীয় কর্মসূচি, জনসংযোগ ও সাংগঠনিক কাজের জন্য। অথচ এরইমধ্যে দেখা যাচ্ছে, সেই অর্থের ব্যবহার হচ্ছে রিসোর্টে বিলাসিতা ও নারী নেতৃত্বের সাথে গোপন ‘রিল্যাক্স ট্রিপ’-এ। সমর্থকদের অর্থে এনসিপি নেতাদের এমন ভোগবিলাসে লিপ্ত হওয়ায় দলের ভেতরেই সৃষ্টি হয়েছে ব্যাপক অসন্তোষ। অনেক কর্মীই অভিযোগ তুলেছেন, একদিকে তারা মাঠে কষ্ট করে কাজ করছেন, অন্যদিকে কেন্দ্রীয় নেতারা ঢাকায় ও কক্সবাজারে বিলাসী জীবনযাপন করছেন। আমরা কি এজন্য টাকা

দিয়েছি তাদের? কেন তাদের এমন বিলাসিতা? আমাদের সাথে এমন বৈষম্য করবেন বলেই কি বৈষম্যবিরোধী আন্দোলন করেছিলাম আমরা? এসবের বাইরেও আরেকটি তথ্য জনমনে আতঙ্ক ছড়িয়েছে—গত ১৫ই জুন রাতে ঢাকায় ফিরে কর্নেল (অব.) মিয়া মশিহুজ্জামানের বাসায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও আখতার হোসেনের সঙ্গে পাকিস্তান দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা কামরান দাঙ্গাল গোপন বৈঠক করেন। কামরান দীর্ঘদিন ধরে আইএসআই এজেন্ট হিসেবে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরোধিতাকারী পাকিস্তানিদের সঙ্গে এনসিপির গোপন যোগাযোগ রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের কার্যকলাপ শুধু রাজনৈতিক অস্থিরতাই নয়, রাষ্ট্রবিরোধী চক্রান্তেরও ইঙ্গিত দেয়। এনসিপি নেতারা এর আগেও রাজনৈতিক সহিংসতায় সরাসরি নেতৃত্ব দিয়েছেন, জুলাই আন্দোলনের পর সশস্ত্র হামলার হুমকিও

দিয়েছেন। তাই তাদের এমন কার্যকলাপকে হালকাভাবে দেখার সুযোগ নেই। বিভিন্ন মহল থেকে এখন জোরালোভাবে বলা হচ্ছে, এই ঘটনা তদন্তের আওতায় আনা হোক। যারা সাধারণ মানুষের বিশ্বাস ভেঙে তাদের টাকা অপব্যবহার করেছে, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। কর্মী-সমর্থকরা চায় না, তাদের কষ্টার্জিত অর্থে নেতারা বিলাসবহুল রিসোর্টে রিল্যাক্স ট্রিপ কাটাক, গোপনে রাষ্ট্রবিরোধীদের সঙ্গে আঁতাত করুক। আমাদের অনুদান কি তবে বিশ্বাসঘাতকদের হাতে পড়েছে? প্রশ্ন করেছেন দলের কর্মীরাই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি অভিনেতা, প্রতিটি মাধ্যমে অভিনয় করে যেতে চাই: সোহেল মণ্ডল উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬ ইরানে মার্কিন হুমকিতে যুদ্ধের মেঘ জমছে- চীন, সার্কাস বলছে রাশিয়া ভেনেজুয়েলা নিয়ে পুতিন কেন চুপ ছুুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড় বন্দিদের ৪৬% তিন ধরনের অপরাধে ট্রাম্পের সমর্থন পাওয়ার প্রতিযোগিতায় দুই নেত্রী বছরের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেশীয় দুই সিনেমা দুই পক্ষেরই সুর নরম, তবু শঙ্কা কাটেনি বড় জয়ে বিশ্বকাপ বাছাইয়ের মহড়া সারল বাংলাদেশ যে রাজনীতি সন্তানের হাতে কলম নয়, কফিন তুলে দিতে চায়—সেই জামাত-শিবিরের আগ্রাসন রুখুন, এই ভাঁওতাবাজ নির্বাচন বয়কট করুন। খুনি-ফ্যাসিস্ট, জঙ্গি-মদদদাতা, অবৈধ-দখলদার ইউনূস গং কর্তৃক ইউনুসের দৌলতে দেশের অর্থনীতি এখন লাশকাটা ঘরে দৃশ্যমান উন্নয়ন বনাম দুর্নীতির গল্প নির্বাচন, নিষেধাজ্ঞা ও সংখ্যালঘু নির্যাতন: পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের এমপির গভীর উদ্বেগ খলিলুর রহমানের সফরের দুই দিন পরই বড় ধাক্কা: কেন বাংলাদেশের ওপর এই নজিরবিহীন মার্কিন সিদ্ধান্ত? নির্বাচন আওয়ামীলীগ ও বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ: লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ‍্যথাম হাউসের সতর্কবার্তা পে-স্কেল না দিলে নির্বাচনী দায়িত্বে না যাবার ঘোষণা দিতে পারেন সরকারি চাকরিজীবীরা রাষ্ট্রপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ: কূটনৈতিক প্রটোকল না কি রাজনৈতিক বার্তা? ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট: মানবিকতা, আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আত্মঘাত