ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নিষিদ্ধ মারণাস্ত্রের ব্যবহার, নিমেষে নিশ্চিহ্ন হাজারো মানুষ
যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ
পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয়
ইসলামপন্থি বা ইসরাইল কোনোটিই নয়, যুবরাজ সালমান হাঁটছেন ভিন্ন পথে
লিবিয়া উপকূলে নৌকাডুবে শিশুসহ ৫৩ প্রাণহানী
‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন
ইরানের কাছে পাঁচ অসম্ভব দাবি যুক্তরাষ্ট্রের
ক্যাথলিক চার্চের নতুন পোপ যুক্তরাষ্ট্রের রবার্ট প্রিভোস্ট
ক্যাথলিক চার্চের নতুন পোপ নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের রবার্ট প্রিভোস্ট। পোপ হিসেবে তিনি চতুর্দশ লিও হিসেবে পরিচিত হবেন। খবর সিএনএন-এর।
পোপ নির্বাচিত হওয়ার পর আগত দর্শনার্থীদের উদ্দেশে পোপ চতুর্দশ লিও বলেন, তোমাদের সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। আমি চাই এই শান্তির অভিবাদন আমাদের হৃদয়ে ও পরিবারে প্রবেশ করুক।
রবার্ট প্রিভোস্টের নির্বাচনের মধ্য দিয়ে প্রথম পোপ পেল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র থেকে প্রথম পোপ নির্বাচিত হওয়ার বিষয়টিকে দেশের জন্য অনেক সম্মানের বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে প্রথম দিনে পোপ নির্বাচন সম্পন্ন না হওয়ার পর দ্বিতীয় দিনে (বৃহস্পতিবার) এসে সিস্টিন চ্যাপেলের উপরে থাকা চিমনি দিয়ে বেরিয়ে এলো ঘন সাদা ধোঁয়া। এর মাধ্যমেই বিশ্ববাসীকে জানিয়ে
দেওয়া হয়- ভ্যাটিকানের রোমান ক্যাথলিক চার্চ তাদের নতুন পোপকে খুঁজে নিয়েছে। এ সময় সেন্ট পিটার্স স্কয়ারে অপেক্ষমাণ হাজারো তীর্থযাত্রী ও দর্শনার্থীরা করতালিতে ফেটে পড়েন। এর অর্থ- চ্যাপেলের ভেতরে থাকা ১৩৩ কার্ডিনালের একজন দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে গোপন কনক্লেভ পেরিয়ে নির্বাচিত হয়েছেন নতুন পোপ হিসেবে। এদিকে সাদা ধোঁয়ার সঙ্গে সঙ্গে সেন্ট পিটার্স ব্যাসিলিকার ঘণ্টাধ্বনি জানিয়ে দিল- নির্বাচনী প্রক্রিয়া শেষ হয়েছে। কনক্লেভের দ্বিতীয় দিনেই চতুর্থ ব্যালটেই নির্বাচিত হয়েছেন নতুন পোপ। উল্লেখ্য, প্রায় এক যুগ ক্যাথলিক চার্চের পোপের আসন অলঙ্কৃত করার পর গত ২১ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। তার মৃত্যুর পর থেকেই নতুন পোপ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। দৌড়ে এগিয়েছিলেন ইতালি, ফিলিপাইনসহ বেশ কয়েকটি
দেশের প্রভাবশালী কার্ডিনালরা। তবে শেষ পর্যন্ত নতুন পোপ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রিভোস্টকে বেছে নেওয়া হয়েছে।