ক্যাটরিনার জন্মদিনের পার্টিতে ঐশ্বরিয়াকে গালাগাল করেছিলেন সালমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫
     ৪:৫৮ অপরাহ্ণ

ক্যাটরিনার জন্মদিনের পার্টিতে ঐশ্বরিয়াকে গালাগাল করেছিলেন সালমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫ | ৪:৫৮ 95 ভিউ
বলিউড বাদশাহ শাহরুখ খান ও ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান।—এই দুই খানের পথচলার শুরুতেই বন্ধুত্ব গড়ে ওঠে। তবে মাঝে সেই বন্ধুত্ব ভেঙে যায় এক অভিনেত্রীকে নিয়ে দ্বন্দ্বে। আবার পড়ন্ত বিকালে শাহরুখপুত্র আরিয়ান খান মাদককাণ্ডে জড়িয়ে পড়ার পর সেই বন্ধুত্ব দৃঢ় হয়েছে। বর্তমানে তারা বলিউডের সেরা দুই বন্ধু। মাঝের সময়ে অভিনেত্রীকে নিয়ে দ্বন্দ্বে এ দুই খানের বন্ধুত্বের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল। ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে তাদের লড়াই শিরোনাম তৈরি করেছিল, যা ঘটেছিল সেই পার্টিতে? ২০০৮ সালে সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে কেন্দ্র করে শাহরুখ ও সালমানের মধ্যে বিবাদ বাধে। সেদিন মদের নেশায় বুঁদ সালমান ‘বন্ধু’ শাহরুখের উদ্দেশে কটূ কথা বলতে শুরু করেন পার্টিতে।

শাহরুখ সেই সময় ‘কেয়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়?’ শোর হোস্ট। সেই শো নিয়েই ভরা পার্টিতে কটাক্ষ করেন সালমান খান। তার আসন্ন সিনেমার ক্যামিও চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন, সেই কথাও পার্টিতে বলেছিলেন ভাইজান, যেখানে তিনি শাহরুখের ‘ওম শান্তি ওম’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। সালমানের এসব কথা শুনে চুপ থাকার মানুষ নন বলিউড বাদশাহ। সালমানের শো ‘দাস কা দাম’-এ এসে জবাব দিয়েছিলেন তিনি। পার্টিতে শাহরুখের মুখে ঘুসি মারতে চেয়েছিলেন সালমান। তাকে হুমকিও দিয়েছিলেন বলে শোনা যায়। শেষে বিরক্তি প্রকাশ করে পার্টি ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা বলেন শাহরুখপত্নী গৌরী খান। সেই পার্টিতে শাহরুখকে আমন্ত্রণ জানিয়েছিলেন সালমান নিজেই। শাহরুখের ইচ্ছা ছিল

না যাওয়ার। আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার বিষয়টিকে ভালো নজরে নেননি ভাইজান। তবে গৌরীর অনুরোধে গিয়েছিলেন। ক্যাটরিনার জন্মদিনের পার্টিতে আকণ্ঠ মদপান করেছিলেন সালমান। নিজের ‘দাস কা দাম’ শো-এর সঙ্গে ক্রমাগত তুলনা টানছিলেন ‘কেয়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়?’-এর। নেশার ঘোরে বলে বসেন, তিনিই আসল ‘খান’, শাহরুখ নন। উপস্থিত অতিথিদের ভাষ্যে, ঐশ্বরিয়া ও শাহরুখের একসঙ্গে কাজ করা নিয়ে বিরক্ত ছিলেন সালমান খান। ক্যাটরিনার সঙ্গেও তার কাজ করা নিয়ে বিরক্ত ছিলেন ভাইজান। সূত্র জানায়, ঐশ্বরিয়া ও ক্যাটরিনার সঙ্গে কাজ করছেন শাহরুখ খান। এ বিষয়টি ভালো লাগেননি সালমানের। বাদশাহর সঙ্গে ঐশ্বরিয়ার কাজ করার আগ্রহ তাকে বিরক্ত করে তোলে। সালমানের কটূক্তি শুনে বিরক্ত শাহরুখ পার্টি ছেড়ে বেরিয়ে

যেতে চেয়েছিলেন। কিন্তু আমির খান এসে তাকে আটকান এবং পার্টি থেকে বেরিয়ে যেতে মানা করেন। শাহরুখ সেদিন একটি কথাও বলেননি। এ ছাড়া পার্টির মধ্যে ঐশ্বরিয়াকে অশ্রাব্য ভাষায় আক্রমণও করেছিলেন সালমান। পার্টিতে নাকি সেই পরিচিত পুরোনো রাগ প্রকাশ পেয়েছিল ভাইজানের। সবার সামনে ঐশ্বরিয়াকে অসম্মান করতে শুরু করেছিলেন তার সম্পর্কে খারাপ কথা বলে। এসব শুনে গৌরীর হাত ধরে সালমানের পার্টি থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন শাহরুখ। সেই সময় সালমান তাকে বলেছিলেন— ‘তুমি ভয় পাচ্ছো নাকি?’ এই কথা শুনে সালমানকে শাহরুখ বলেছিলেন— তিনি তাকে তার পার্টিতেই মারবেন। এ ঘটনা চাপা থাকেনি। সংবাদের শিরোনাম দখল করে নেয়। বহু মানুষ তা বিশ্বাস করেন। কেউ বলেন, পুরোটাই পাবলিসিটি

স্টান্ট। কেউ-কেউ এটিও বলেন, সালমানের বাড়িতে পার্টি ছিল না, আদতে সেটি ছিল একটি ক্লাবে। এ ঘটনার পর দীর্ঘদিন মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায় শাহরুখ-সালমানের। তবে বহু বছর পর আবারও দুজনের বরফ গলে। বর্তমানে বলিউডের দুই সেরা বন্ধু শাহরুখ-সালমান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি স্কুলে শিশুকে নির্যাতনের মামলায় ব্যবস্থাপক গ্রেপ্তার ভোটের আগেই সিট ভাগ হয়ে গেছে। আর এখন দেশের টাকায় চলছে লোক দেখানো নাটক। বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে ৫ দফা দিলেন শেখ হাসিনা মবসন্ত্রাস মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে অন্যায়ভাবে গ্রেফতার ও কারা হেফাজতে সিরিয়াল কিলিংয়ের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি উন্নয়ন দেখলেই গাত্রদাহ আধুনিক নগর পরিকল্পনায় ‘অজ্ঞ’ তারেক: ফ্লাইওভার নিয়ে হাস্যকর দাবি ওয়াশিংটনের ‘ম্যানেজেবল ইসলাম’ প্রকল্প: বাংলাদেশের ভোট কি এখন ভূ-রাজনীতির পরীক্ষাগার? ‘ইউনূস এক খুনি ফ্যাসিস্ট’: নির্বাসনে প্রথম জনসমাবেশে শেখ হাসিনার তীব্র ভাষণ নয়াদিল্লি ভারত । বাংলাদেশ এখন ইতিহাসের ভয়াবহতম সংকটে, ইউনূস সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি’ নয়াদিল্লিতে ড. মোমেন ঢাকার অশান্ত রাজপথ : যে অরাজকতার মূল কারণ বসে আছে যমুনায় লাশের পাহাড় আর কতো উঁচু হলে ইউনুসের চোখে পড়বে? গণতন্ত্র নয়, নির্বাচনের নাটক: বাংলাদেশকে কোন পথে ঠেলে দিচ্ছে এই ভোট? দখলদার ইউনুসের মেটিক্যুলাস ডিজাইনের নির্বাচনের আসল উদ্দেশ্যটা হচ্ছে দেশকে জঙ্গিদের হাতে তুলে দিয়ে দেশকে পুরোপুরি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। ম্যাজিশিয়ান ইউনুস! যা ধরে, তাই ভ্যানিস হয়ে যায়! এবার ভোটের পালা! নির্বাচন বর্জনই নাগরিক দায়িত্ব ও কর্তব্য পোস্টাল ব্যালট নিয়ে সাবধান! ভয়াবহ বিনিয়োগ সংকট : অবৈধ ইউনুস সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়নামা ইউনুসের গণভোট প্রহসন : সংবিধান ও গণতন্ত্রের সাথে নগ্ন প্রতারণা