ক্যাচ ধরেই কোটি টাকার বেশি পেলেন দর্শক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫
     ৬:১৮ অপরাহ্ণ

ক্যাচ ধরেই কোটি টাকার বেশি পেলেন দর্শক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:১৮ 107 ভিউ
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের উদ্বোধনী ম্যাচেই নজর কাড়লেন এক দর্শক। তিনি গ্যালারি থেকে ক্যাচ ধরে প্রায় দেড় কোটি টাকা জিতে নিলেন। ডেওয়াল্ড ব্রেভিসের মারা ছক্কায় ক্যাচ ধরে এ পুরস্কার জিতে নেন এক দর্শক। টুর্নামেন্টের নিয়মানুসারে এক হাতে ক্লিন ক্যাচ ধরার জন্য সেই দর্শক পুরস্কার পান ২ মিলিয়ন আফ্রিকান র্যান্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৩০ লাখ ৭০ হাজার ২৫ টাকা। দক্ষিণ আফ্রিকার এই টি-টোয়েন্টি লিগের নিয়মানুসারে কোনো দর্শক যদি ব্যাটসম্যানের মারা ছক্কা একহাতে ক্লিন ক্যাচ ধরতে পারেন, তাহলে তাকে দক্ষিণ আফ্রিকার মুদ্রায় ২ মিলিয়ন র্যান্ড পুরস্কার দেওয়া হয়। এক্ষেত্রে ক্লিন ক্যাচ ধরা জরুরি। বল কোথাও লেগে প্রতিহত হলে চলবে

না। অন্য কারও হাতে বা নিজের শরীরের অন্য কোথাও লাগার পরে বল তালুবন্দি করলেও পুরস্কার মিলবে না। এমনকি একাধিকবারের চেষ্টায় ধরা অর্থাৎ জাগলিং ক্যাচও পুরস্কারের জন্য বিবেচিত হবে না। অবশ্য ক্যাচ ধরা দর্শকের বয়স হতে হবে ১৮ বছরের উপরে। গতকাল মঙ্গলবার গেবেরহায় সেন্ট জর্জ পার্কে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মুম্বাই ক্যাপটাউন ও প্যারেল রয়েলস। এই ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৯৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে মুম্বাই ক্যাপ টাউন। দলের হয়ে ৩০ বলে ৪টি ছক্কার সাহায্যে ৪৪ রান করে অপরাজিত থাকেন ডেওয়াল্ড ব্রেভিস। তার মারা ছক্কায় ক্যাচ ধরে পুরস্কার জিতে নেন ওই দর্শক। তিনি মুম্বাই ক্যাপ টাউনের জার্সি পরেছিলেন। এছাড়া

২৭ বলে ৪৪ রান করেন রায়ান রিকেল্টন। ৩২ বলে ৪০ রান করেন রিশি ভেন দার ডুসেন। ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৭ বলে ৩২ রান করেন ডিলন্ড পোর্টগিটার। টার্গেট তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ১৬০ রানেই অলআউট হয় রয়েল প্যারেলস। দলের হয়ে ২৬ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন অধিনায়ক ডেভিড মিলার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি