কেনেডি, সহোদর ও মার্টিন লুথার কিং হত্যার নথি প্রকাশের আদেশ ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫
     ১০:২২ অপরাহ্ণ

কেনেডি, সহোদর ও মার্টিন লুথার কিং হত্যার নথি প্রকাশের আদেশ ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫ | ১০:২২ 79 ভিউ
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত তিন হত্যাকাণ্ডের নথিপত্র প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, তার ভাই সাবেক সিনেটর রবার্ট এফ কেনেডি ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যার নথিপত্র জনসম্মুখে আনতে চান তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট। নির্বাহী আদেশে তিনি জাতীয় গোয়েন্দা পরিচালক ও অ্যাটর্নি জেনারেলকে আগামী ১৫ দিনের মধ্যে এই তিন হত্যাকাণ্ডের নথিপত্র প্রকাশের পরিকল্পনা সাজাতে বলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এই তিন নেতার হত্যাকাণ্ডের তথ্য প্রকাশের জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন পরিবারের সদস্যসহ যুক্তরাষ্ট্রের মানুষজন। এই তিন হত্যাকাণ্ডের

পূর্ণাঙ্গ তথ্য এখন পর্যন্ত জনসাধারণের কাছে প্রকাশ করা হয়নি। যেসব তথ্য প্রকাশ্যে এসেছে, তার অধিকাংশই সংশোধিত হয়েছে বারবার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দীর্ঘদিন ধরে দশকের পর দশক, বছরের পর বছর ধরে অপেক্ষা করে আছে অসংখ্য মানুষ। সবই প্রকাশিত হবে। ১৯৯২ সালে মার্কিন কংগ্রেসে পাশ হওয়া এক আইনে এর আগের ২৫ বছরের তদন্ত-সম্পর্কিত সব নথি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে এবং পরে প্রেসিডেন্ট জো বাইডেন জন এফ কেনেডি সম্পর্কিত অনেক নথি প্রকাশ করেছিলেন। তবে কয়েক হাজার নথি এখনো আংশিক বা পুরোপুরি গোপন রাখা হয়েছে। ট্রাম্প প্রথম মেয়াদে সব নথি প্রকাশ করতে চাইলেও সিআইএ ও এফবিআই কর্মকর্তাদের

অনুরোধে তা করেননি। তবে এবারের নির্বাহী আদেশে তিনি বলেছেন, গোপনীয়তার এই ধারাবাহিকতা জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। প্রেসিডেন্ট জন এফ কেনেডি ১৯৬৩ সালে ডালাসে হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনার ৫ বছর পর মার্কিন প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নেমে তার ভাই রবার্ট এফ কেনেডিকেও একই ভাগ্য বরণ করতে হয়। ১৯৬৮ সালে ক্যালিফোর্নিয়ায় গুপ্তহত্যার শিকার হন তিনি। তার মৃত্যুর দুই মাস আগে টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে হত্যাকাণ্ডের শিকার হন বর্ণবাদবিরোধী ও কৃষ্ণাঙ্গদের সমঅধিকার আদায় আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়র।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৮ ডিসেম্বর ১৯৭১ দেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেবেন সাকিব, কাজ করতে চান মানুষের জন্য দুর্নীতির বরপুত্র’র মুখে নীতি কথা শীতের ভরা মৌসুমেও অসহনীয় সবজির দাম মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক দুবাইয়ের চাকরির প্রলোভনে পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ ঐতিহাসিক অডিওতে জিয়ার স্বীকারোক্তি: বঙ্গবন্ধুর নামেই স্বাধীনতার ঘোষণা, স্লোগান ছিল ‘জয় বাংলা’ ‘ভুয়া তথ্যে চাকরি, ধরা পড়ে পায়ে ধরে কান্না’: শাহরিয়ার কবিরের জালিয়াতির মুখোশ উন্মোচন করলেন ব্যারিস্টার জিন্নাত আলী চৌধুরী কথিত জুলাই আন্দোলনে পর হওয়া বেশীরভাগ মামলার ভুয়া মামলার মূল উদ্দেশ্য ছিল চাঁদাবাজি ‘দেশ ধ্বংস করে ফেলছে এই স্টুপিড জেনারেশন’—জুলাই থেকে চলমান অরাজকতায় অতিষ্ঠ জনতা, ভাইরাল নারীর ক্ষোভ রাজধানীর মোহাম্মদপুরে দিনেদুপুরে মা মেয়েকে কুপিয়ে হত্যা ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ