কুয়ালালামপুরে ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশিসহ ৯০ অবৈধ অভিবাসী আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৫
     ৪:৩৩ অপরাহ্ণ

কুয়ালালামপুরে ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশিসহ ৯০ অবৈধ অভিবাসী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৫ | ৪:৩৩ 85 ভিউ
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান ক্লাং লামা এলাকার একটি বিদেশি অধ্যুষিত স্থানে অভিযান চালিয়ে ৯০ জন অবৈধ অভিবাসীকে (পিএটিআই) আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, সোমবার রাত ৯টা ৪০ মিনিটে পরিচালিত এ অভিযানে জেআইএম পুত্রজায়া সদর দপ্তরের এনফোর্সমেন্ট শাখার ৯৯ জন কর্মকর্তা অংশ নেন। জনসাধারণের অভিযোগ ও দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তিনি বলেন, অভিযানে মোট ১৩১ জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে ৮২ জন পুরুষ ও ৩৪ জন নারী বিদেশি নাগরিক এবং ১৫ জন মালয়েশিয়ান নাগরিক ছিলেন। তল্লাশির পর নাইজেরিয়া, ইয়েমেন, সিরিয়া, সোমালিয়া, গিনি-বিসাউ, সিয়েরা লিওন,

লাইবেরিয়া, মালি, ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের। ২১ থেকে ৩৫ বছর বয়সী ৯০ জনকে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থায় বসবাস, বৈধ ভ্রমণ নথি না থাকা এমন অভিযোগ পাওয়া গেছে। তাদের ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ৬(১)(সি) ও ১৫(১)(সি) ধারা এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩-এর ৩৯(বি) ধারায় আটক করা হয়েছে। এছাড়া, অভিযানের স্থানটির একটি রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে সাক্ষী সমন (ফরম ২৯) জারি করা হয়েছে। দাতুক জাকারিয়া আরও জানান, সংশ্লিষ্ট বিদেশিরা মেয়াদোত্তীর্ণ পাসের আড়ালে খোলা জায়গা ও খাবারের দোকানে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করছিলেন এবং এলাকাটিকে গভীর রাত পর্যন্ত বিনোদনের স্থান হিসেবে ব্যবহার করতেন। তিনি বলেন, সব আটক

পিএটিআইকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ৫১(৫)(বি) ধারায় গ্রেপ্তার করে তদন্ত ও পরবর্তী আইনি ব্যবস্থার জন্য কেএলআইএ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। ইমিগ্রেশন বিভাগ স্পষ্ট করে জানিয়েছে, আইন লঙ্ঘনকারী কোনো বিদেশির প্রতি কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের নিয়োগ বা আশ্রয়দাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস আজ আওয়ামী লীগ নিষিদ্ধ করা গণতন্ত্র নয়, ‘কর্তৃত্ববাদ’: দ্য প্রিন্টকে হাসিনা সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অবৈধ—ভোটের নামে প্রহসন চলবে না অবৈধ জামাতি ইউনুস–আসিফ নজরুলের দায়িত্বহীনতা ডুবাচ্ছে দেশের ক্রিকেট। বাংলাদেশের চলমান সংকট নিরসনে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উত্থাপিত ৫ -দফা নিপীড়িত পরিবারগুলোর কান্নাই আমাদের শপথ: অপশাসন উৎখাত না হওয়া পর্যন্ত লড়াই চলবে বাগেরহাটে হৃদয়বিদারক ঘটনা: ফ্যানে ঝুলছিল মা, মেঝেতে পড়ে ছিল শিশুসন্তান মিয়ানমার-বাংলাদেশ সংঘাতের দিকে, ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশ ঝুঁকির মুখে নিখোঁজ ছাত্রলীগকর্মীর হাত পা বাঁধা লাশ মিলল ট্যাংকে ছোটখাটো মামলা, কেন ছাড়ল না? আমার… আপনারা কেমন? সে তো খুনি না, সে তো খুনি না *ঢাকা বিমানবন্দরে চীনা ও ভারতীয় ব্যবসায়ী–পর্যটকদের ন্যক্কারজনক হয়রানি* ‘বাংলাদেশের গৌরবের প্রতিক ‘পদ্মাসেতু’ নিমার্ণের ফলে দেশের অর্থনৈতিতে বৈপ্লবিক ভুমিকা ও অবদান রাখছে।’ কূটনৈতিক অবরোধের পথে বাংলাদেশ, বিশ্বাস হারাচ্ছে বিশ্ব, বিপদে পড়ছে বাংলাদেশ নৌকা বিহীন ব্যালট প্রবাসীর পায়ে হলো পদদলিত, এভাবেই মানুষ ভোট বর্জন করে অবৈধ নির্বাচন প্রত্যাখ্যান করবে রাজবন্দী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ‘জুয়েল হাসান সাদ্দামের প্রিয়তমা স্ত্রীর কাছে লেখা চিঠির শেষ দুই লাইন ‘দেশের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে গণতান্ত্রিক বৈধতার দাবি করা যায় না। এটি সংস্কার নয়, এটি রূপান্তরের নামে কর্তৃত্ববাদ।’ এই নিষ্ঠুরতা ‘ফিক্সড ডিপোজিট’ হয়ে রইল কারাগারে বন্দী সাদ্দাম: স্ত্রী ও সন্তানের মুখ দেখা হলো না শেষবারের মতোও, মেলেনি প্যারোল ৪৮তম বিশেষ বিসিএস ছাত্রলীগ’ তকমা দিয়ে চূড়ান্ত গ্যাজেট থেকে ‘মাইনাস’ ২৩ চিকিৎসক! ২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা