কাশ্মীর সমস্যা সমাধানের প্রস্তাব ট্রাম্পের, কী বলছে ভারত? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মে, ২০২৫
     ১০:৩৩ অপরাহ্ণ

কাশ্মীর সমস্যা সমাধানের প্রস্তাব ট্রাম্পের, কী বলছে ভারত?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ | ১০:৩৩ 78 ভিউ
যুক্তরাষ্ট্রের সক্রিয় কূটনৈতিক তৎপরতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির একদিন পরই, কাশ্মীর ইস্যুতে এক ঐতিহাসিক মন্তব্য করে বসেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই দীর্ঘকালীন বিরোধের সমাধানে মধ্যস্থতার জন্য প্রস্তুত এবং এই পুরোনো সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করতে কাজ করবে। কাশ্মীর নিয়ে ট্রাম্পের এমন প্রস্তাবকে পাকিস্তান স্বাগত জানালেও নিশ্চুপ ছিল ভারত। তবে মঙ্গলবার এ বিষয়ে মুখ খুললেন ভারতের পররাষ্ট্র সচিব রণধীর জয়সওয়াল। কাশ্মীর ইস্যুতে ভারত সরকারের অবস্থান আবারও স্পষ্ট করলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডাকা এক সংবাদ সম্মেলনে জয়সওয়ালকে প্রশ্ন করা হয়- ‘কাশ্মীর ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে সরকারের অবস্থান কী?’ জাবাবে

পররাষ্ট্র সচিব বলেন, কাশ্মীর একটি দ্বিপাক্ষিক ইস্যু ছিল, দ্বিপাক্ষিক ইস্যু আছে এবং থাকবে। মার্কিন প্রেসিডেন্টের চাপে পড়ে যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে ভারত?—এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ৭ মে, অপারেশন সিঁদুরের শুরু থেকে ১০ মে, সংঘর্ষবিরতি ঘোষণা পর্যন্ত আমেরিকা এবং ভারতের নেতৃত্বের মধ্যে নিয়মিতভাবে কথা হয়েছে। তৎকালীন উদ্ভুত সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বারবার। কিন্তু কোনো আলোচনায় ব্যবসায়িক চাপের কথা উঠে আসেনি। উল্লেখ্য, রোববার (১১ মে) সকালে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমি গর্বিত যে যুক্তরাষ্ট্র এই ঐতিহাসিক ও বীরত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করতে পেরেছে। ভারত ও পাকিস্তানের শক্তিশালী নেতৃত্ব যুদ্ধবিরতি ঘোষণার মাধ্যমে লাখো নিরীহ মানুষের প্রাণ রক্ষা পেয়েছে।’ ট্রাম্প

আরও লেখেন, যদিও এটা নিয়ে সরাসরি আলোচনা হয়নি, আমি ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে যাচ্ছি এবং আমি চেষ্টা করব কাশ্মীর নিয়ে—‘হাজার বছরের পুরোনো সমস্যার’ একটি সমাধানে পৌঁছাতে। কাশ্মীর সমস্যার সমাধানে ট্রাম্পের এমন আগ্রহ প্রকাশের পর উৎসাহ দেখায় পাকিস্তান। তবে ভারত সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। অনেকে মনে করছেন, ট্রাম্পের এমন অবস্থানে হয়ত চাপে পড়বে ভারত। সত্যিই যদি ট্রাম্প এমনটা চিন্তা করে থাকেন তবে তা হয়ত কাশ্মীরের স্বাধীনতার পথও খুলতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ স্প্যানিশ এজেন্সিয়া ইএফইকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: আমি কাউকে হত্যার নির্দেশ দিইনি ঢাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০০, ভোটদান নিয়ে শঙ্কায় ভোটাররা মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা ডাবল সুপার ওভারের অবিশ্বাস্য রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা মতামত || উভলিঙ্গ নির্বাচন ভোট জালিয়াতির সব আয়োজন সম্পন্ন, এবার ভোটকেন্দ্র নিষিদ্ধ মোবাইলফোন ‘নিরীহ উপদেষ্টারা’ কেন আতঙ্কে? আশিক চৌধুরীর ফোপর দালালি আর বাস্তবতার নির্মম ফারাক শেষবেলা ইউনূসের হরিলুট, একের পর এক দেশবিক্রির চুক্তি ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক ১২ ফেব্রুয়ারী ভোটকে কেন্দ্র করে টঙ্গীতে বিএনপির কাছে গণতন্ত্র মানেই সন্ত্রাস ভোটের নামে মব, নির্বাচনের নামে নৈরাজ্য ⁨প্রচারণা চালানোর সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির হামলার শিকার ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী; নির্বাচনের নামে মৎস্যন্যায়ের সাক্ষী হলো গোটা দেশ! ভোট দিতে না যাওয়াও আপনার আমার গণতান্ত্রিক অধিকার জামায়াতে ইসলামী বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতার চোখ উপড়ে ফেলছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ নির্বাচন নির্বাচন খেলায় পিছিয়ে নেই পীরসাহেব চরমোনাইয়ের দলও মিডিয়া থেকে নিউজ গায়েব কেন? ঘটনার সত্যতা কি? মিডিয়া কি নিয়ন্ত্রন করা হচ্ছে?