ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নিষিদ্ধ মারণাস্ত্রের ব্যবহার, নিমেষে নিশ্চিহ্ন হাজারো মানুষ
যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ
পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয়
ইসলামপন্থি বা ইসরাইল কোনোটিই নয়, যুবরাজ সালমান হাঁটছেন ভিন্ন পথে
লিবিয়া উপকূলে নৌকাডুবে শিশুসহ ৫৩ প্রাণহানী
‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন
ইরানের কাছে পাঁচ অসম্ভব দাবি যুক্তরাষ্ট্রের
কাশ্মীরে ইস্যুতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে রাজনাথ সিংয়ের ফোনালাপ
পাক-ভারত উত্তেজনার মধ্যে এবার ফোনালাপ হলো ভারত ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর। বৃহস্পতিবার তাদের কথা হয়েছে। তবে কী কথা হয়েছে তা এখনো জানা যায়নি। এনডিটিভি।
ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর গতকাল (বুধবার) দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোনালাপ হয়েছে। আজ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে আলাপ হলো ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের।
এ আলোচনা এমন সময়ে হয়েছে, যখন পাকিস্তান ও ভারতের মধ্যে টানা সাত দিন ধরে গুলি বিনিময় চলছে। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, উরি এবং আখনূর সেক্টরে গোলাগুলির ঘটনা ঘটেছে।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও জয়শঙ্করকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সঙ্গে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
জয়শঙ্কর তার কথোপকথনে
পঁহেলগাও হামলার প্রসঙ্গ তোলেন। রুবিও ভারতকে উত্তেজনা প্রশমনের জন্য পাকিস্তানের সঙ্গে কাজ করার এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পরামর্শ দিয়েছেন। এদিকে পাকিস্তান ও ভারতের মধ্যকার উত্তেজনা পরিস্থিতি নিবিড়ভাবে নজর রাখছে চীন। এ নিয়ে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এদিকে যেকোনো পরিস্থিতিতে চীন পাকিস্তানের পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানে নিযুক্ত চীনের কনসাল জেনারেল ঝাও শিরেন। বৃহস্পতিবার (১ মে) লাহোরে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কেন্দ্রীয় পাঞ্জাব শাখার নেতাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ ঘোষণা দেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় পিপিপি কেন্দ্রীয় পাঞ্জাবের অর্থ সম্পাদক আহমাদ জাওয়াদ রানার বাসভবনে।