কারাজীবন দীর্ঘায়িত হচ্ছে ইমরানের, ফের নতুন মামলায় গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪

কারাজীবন দীর্ঘায়িত হচ্ছে ইমরানের, ফের নতুন মামলায় গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ |
আগে থেকে অনুমেয় ছিল, তোশাখানার নতুন মামলায় জামিন পেলেও এখনই কারাগার থেকে মুক্তি মিলবে না ইমরান খানের। এরইমধ্যে ইমরানকে বুধবার আনুষ্ঠানিকভাবে রাওয়ালপিন্ডি পুলিশ গত ২৮ সেপ্টেম্বর বিক্ষোভের সাথে জড়িত থাকার জন্য গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি নিউজ। প্রতিবেদন অনুসারে, আদিয়ালা কারাগারে যেখানে ইমরান খান বর্তমানে বন্দি রয়েছেন সেখান তাকে আটক দেখায় রাওয়ালপিন্ডি পুলিশ। নিউ টাউন থানায় ইমরান খানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের পর পুলিশ গ্রেফতার ঘোষণা কার্যকর করে। গত বছর ৯ থেকে ১২ মে পাকিস্তানজুড়ে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন আদালতে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। তবে গত

২৮ সেপ্টেম্বর বিক্ষোভের সময় ইমরান খান কারাগারে বন্দি ছিলেন। ওই সময় সাংবাদিক এবং আইনজীবীদের মাধ্যমে কারাগার থেকে জনগণ এবং সমর্থকদের বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর শর্ত প্রয়োগ, ব্যাপক দমন পীড়নের পর এমনকি ১৪৪ জারির পরও পিটিআই সমাবেশ করে রাওয়ালপিন্ডিতে। নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসবাদের মামলা করে তখন পুলিশ। এদিকে পৃথম মামলায় ইমরান খানের রিমান্ড শুনানির জন্য আগামীকাল আদালতে হাজির করা হবে। পরবর্তী তদন্তের জন্য তাকে হেফাজতে রাখা হবে কিনা সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে। তোশাখানা মামলায় ইমরান খানকে জামিন দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরে নতুন মামলায় গ্রেফতারের ঘটনা মূলত ইমরানের কারাজীবন দীর্ঘায়িত

করার কৌশল। এর আগে বুধবার ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ১০ লাখ রুপি করে দুটি মুচলেকা প্রদানের শর্তে তোশাখানা মামলায় ইমরানের জামিন আবেদন মঞ্জুর করেন। এদিকে ইমরানের মুক্তির দাবিতে ২৪ নভেম্বর আবারও রাওয়ালপিন্ডিতে সমাবেশের ঘোষণা দিয়েছে পিটিআই। বিক্ষোভ ঠেকাতে রাওয়ালপিন্ডিতে ২৬ নভেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এতে সব ধরনের জমায়েত, মিছিল, সমাবেশ এবং চারজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম