কারাগারের ভেতরে কী কী অসুবিধা হয় জানালেন রিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫
     ১০:৫৪ অপরাহ্ণ

কারাগারের ভেতরে কী কী অসুবিধা হয় জানালেন রিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫ | ১০:৫৪ 105 ভিউ
২০২০ সালের ১৪ জুন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর যেন গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল। একদিকে করোনার সঙ্গে লড়াই করছে মানুষ, অন্যদিকে সুশান্তের আচমকা আত্মহত্যার খবর যেন আরও কিছুটা মানসিকভাবে ভেঙে দিয়েছিল সবাইকে। সুশান্তের মৃত্যুর অভিযোগে রিয়া চক্রবর্তী এবং তার গোটা পরিবারকে দায়ী করা হয়। এজন্য রিয়াকে যেতে হয় কারাগারে। ছাড়পত্র নিয়ে কারাবাসের অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন এই অভিনেত্রী। আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে, সিবিআই তার শেষ রিপোর্টে জানিয়ে দিয়েছে, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিংহ রাজপুত। অভিনেতার মৃত্যু নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর। রিয়ার বিরুদ্ধে ছিল একাধিক অভিযোগ। মাদকযোগের অভিযোগে গ্রেফতারও হয়েছিলেন অভিনেত্রী তথা সুশান্তের সাবেক প্রেমিকা। ২৭ দিন কারাগারে ছিলেন তিনি। কারাগারের অভিজ্ঞতাও জানিয়েছেন

রিয়া। কারাগারের ভেতরের সঙ্গে বাইরের জগতের কোনো মিল নেই বলে জানান অভিনেত্রী। তার কথায়, কারাগারের মধ্যে কোনো সমাজ নেই। তাই বাকি দুনিয়ার থেকে পরিবেশ সম্পূর্ণ আলাদা। তবে কারাগারের অন্দরে সমতা রয়েছে। ওখানে আলাদা করে কোনো পরিচিতি নেই কারো। সবাই এক একটা সংখ্যা সেখানে। তদন্ত চলাকালীন যে নারীরা কারাগারে থাকেন, তাদের বেশির ভাগই নির্দোষ বলে দাবি রিয়ার। অভিনেত্রীর কথায়, আমার অভিজ্ঞতা থেকেই বলছি, অভিযুক্ত নারীদের ৭০ থেকে ৮০ শতাংশ নির্দোষ ছিলেন। বাকি ২০ শতাংশ স্বীকার করতেন যে তারা অপরাধ করেছেন। হয় নিজেকে বাঁচানোর জন্য অপরাধ করেছেন বা অন্য কোনো কারণে। রিয়া আরও বলেন, বিচার পেতে অনেকটা সময় লাগে। তাই এই নির্দোষ নারীদেরও প্রয়োজনের

তুলনায় বেশি সময় কারাগারে কাটাতে হয়। কেউ কেউ দোষী প্রমাণিত হওয়ার আগেই সাত-আট বছর কারাগারে কাটিয়ে দেন। কারাগারের ভেতরে কী কী অসুবিধা হয় সেগুলিও জানিয়েছেন রিয়া। অভিনেত্রীর কথায়, কারাগারের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা যায় না। বাইরের জগতের সঙ্গেও কোনো যোগাযোগ নেই। কেউ হয়তো পরিবারের সদস্যদের হারিয়ে ফেলেছেন দীর্ঘ দিন কারাগারে থাকতে থাকতে। প্রতি দিন কারাগারে টিকে থাকাই কঠিন। এক একটা দিন এক একটা বছরের মতো মনে হয় কারাগারের মধ্যে। আমিও কঠিন সময় কাটিয়েছিলাম। অবশ্যই কারাগারের মধ্যে অবসাদ রয়েছে। সেই অন্ধকার জগতের সাক্ষী আমিও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, নামসর্বস্ব প্রহসন : আন্তর্জাতিক সতর্কতা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তার চেয়ে বড় কথা হলো সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কি না ২৬ জানুয়ারির আগে হাই অ্যালার্ট: দিল্লি সহ বড় শহরগুলিতে সন্ত্রাসী নাশকতার আশঙ্কা, গোয়েন্দাদের কড়া সতর্কতা সুন্দরবনের মধু থেকে হাইকোর্টের শীর্ষ স্থান: সেকালের ‘হানি ট্র্যাপ’ কি আজও বিচারীয় পটভূমিকে প্রশ্ন করছে?” লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান: সেনাবাহিনীর নৈতিকতার বড় প্রশ্নচিহ্ন ছাত্রশিবির করা কামরুল হাসানকে ঘিরে নারী কেলেঙ্কারি ও বিদেশী কূটনৈতিক লবিং এর অভিযোগ তাবলিগের ছদ্মবেশে দলে দলে পাকিস্তানি জঙ্গি ঢুকছে বাংলাদেশে বাংলাদেশ কি এখন পরাশক্তির দাবার বোর্ড? ড. ইউনূস সরকারের কূটনীতি না কি রাষ্ট্রীয় আত্মসমর্পণের নীলনকশা গ্যাস সংকটের পিছনে বিএনপি-জামাতের সিন্ডিকেট: কৃত্রিম অভাব তৈরি করে রাজনৈতিক লাভের খেলা রাজধানীতে পৃথক ঘটনায় ৪ নারীর মরদেহ উদ্ধার আফ্রিকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, মৃত শতাধিক ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ তুলল সৌদি আরব উগান্ডার নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার মিয়ানমারের আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ রাজধানীতে বেড়েছে মুরগির দাম, সবজি বাজারের খবর কী কাইলি জেনারকে নিয়ে বিয়ের গুঞ্জন