কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৬

আরও খবর

৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা

বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে?

আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়?

বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না?

সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না

সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা

জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের

কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৬ |
নেপালের কাঠমান্ডুতে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফ্লাইটটি না ছাড়তে পারায় কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষায় আটকে ছিল ১২৭ যাত্রী। পরে তাদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা থেকে বিকল্প একটি বিমান পাঠিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩৭২ রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। এর আগে যাত্রীদের বোর্ডিংয়ের সময় নির্ধারণ করা হয়েছিল বিকেল ৩টা। তবে উড্ডয়নের আগে ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। ফলে কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েন ফ্লাইটটির ১২৭ যাত্রী। পরিস্থিতি সামাল দিতে এবং যাত্রীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে ঢাকা থেকে আরেকটি

বিমান কাঠমান্ডুতে পাঠায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দিন খান বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে কাঠমান্ডুতে একটি ফ্লাইট গ্রাউন্ডেড হয়েছে। যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা থেকে আরেকটি বিমান পাঠানো হয়েছে। বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে কাঠমান্ডু থেকে বিকল্প ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।’ অর্থাৎ, নির্ধারিত সময়ের প্রায় সাত ঘণ্টা পর বিকল্প ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে যাত্রীদের। এক সপ্তাহের ব্যবধানে দুই ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যান্ত্রিক ত্রুটির ঘটনা নিয়ে সাম্প্রতিক সময়ে আবারও আলোচনা শুরু হয়েছে। এর আগে গত ৬ আগস্ট কানাডার টরন্টো থেকে ঢাকাগামী বিমানের বিজি-৩০৬ ফ্লাইটেও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। ২৫৯ যাত্রী নিয়ে

টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা ফ্লাইটটি জ্বালানি নেওয়ার জন্য ইতালির রোমে যাত্রাবিরতি করে। সেখানে উড়োজাহাজটিতে ত্রুটি ধরা পড়লে সেটি আর নির্ধারিত সময়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করতে পারেনি। এতে দীর্ঘ সময় রোম বিমানবন্দরে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে ঢাকা থেকে বিশেষজ্ঞ টেকনিশিয়ান ও প্রয়োজনীয় যন্ত্রপাতি পাঠিয়ে উড়োজাহাজটি মেরামত করা হয়। মেরামত শেষে যাত্রীদের নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। টরন্টোর ফ্লাইটের ঘটনার এক সপ্তাহের মধ্যেই এবার নেপালের কাঠমান্ডুতে বিমানের আরেকটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে গ্রাউন্ডেড হলো। এদিকে কাঠমান্ডুতে আটকে পড়া যাত্রীদের বিকল্প ফ্লাইটে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়ায় আপাতত তাদের ভোগান্তি কমানোর চেষ্টা করছে বিমান কর্তৃপক্ষ। তবে এক সপ্তাহের ব্যবধানে বিমানের

দুটি আন্তর্জাতিক ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ ও কারিগরি সক্ষমতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য