ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য?
কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ
স্প্যানিশ এজেন্সিয়া ইএফইকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: আমি কাউকে হত্যার নির্দেশ দিইনি
ঢাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০০, ভোটদান নিয়ে শঙ্কায় ভোটাররা
মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা
ভোট জালিয়াতির সব আয়োজন সম্পন্ন, এবার ভোটকেন্দ্র নিষিদ্ধ মোবাইলফোন
‘নিরীহ উপদেষ্টারা’ কেন আতঙ্কে?
কল্লা শহীদ মাজারে ওরস শুরু রোববার
আখাউড়া খড়মপুরে ঐতিহ্যবাহী হযরত শাহ সৈয়দ আহাম্মদ গেছু-দারাজ, প্রকাশে শাহপীর কল্লা শহীদ (রা.) মাজার শরীফে রোববার থেকে পবিত্র ওরস মোবারক শুরু হচ্ছে।
ইতিহাসের প্রখ্যাত এ আওলিয়ার দরবারে আগামীকাল থেকে ১৬ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী বার্ষিক ওরসে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্তরা উপস্থিত হন। ১৪ আগস্ট দিবাগত রাত ১২টায় আখেরি মোনাজত অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, ভক্তদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাপনা সম্পন্ন করা হয়েছে। মাজার সংলগ্ন রেলপথ ও তিতাস নদীতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রেলওয়ে মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, ২০২৩ সালে মাজার সংলগ্ন রেলব্রিজে ভক্তরা অবস্থান করছিল। ওই সয়ম ট্রেনের হর্ন শুনে ভক্তরা নদীতে ঝাঁপ দিলে
চারজনের মৃত্যু হয়। এবার ওরসের সময় ওই পথে সব কয়টি ট্রেন গতি কমিয়ে এবং নিরাপত্তা নিশ্চিত করে চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। মাজার পরিচালনা কমিটির সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু খাদেম বলেন, ওরসে ভক্তদের জন্য তবারক বিতরণসহ অবস্থানের জন্য পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করা হয়েছে।
চারজনের মৃত্যু হয়। এবার ওরসের সময় ওই পথে সব কয়টি ট্রেন গতি কমিয়ে এবং নিরাপত্তা নিশ্চিত করে চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। মাজার পরিচালনা কমিটির সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু খাদেম বলেন, ওরসে ভক্তদের জন্য তবারক বিতরণসহ অবস্থানের জন্য পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করা হয়েছে।



