কলা কখন খেলে শরীরের জন্য উপকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ October, ২০২৬

কলা কখন খেলে শরীরের জন্য উপকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ October, ২০২৬ |
কলা এমন একটি ফল, যা প্রায় সারা বছরই সহজে পাওয়া যায়। কোন সময়ে কলা খেলে শরীর সবচেয়ে বেশি উপকার? এই প্রশ্নের উত্তর নিয়ে নানা মত রয়েছে। আসলে কলা খাওয়ার কোনও একটি নির্দিষ্ট ‘সেরা সময়’ নেই। সকালে কলা খাওয়া কি ভালো? সকালে কলা খেলে শরীরে দ্রুত শক্তি জোগাতে সাহায্য করতে পারে। কলায় থাকা কার্বোহাইড্রেট শরীরের জন্য সহজে ব্যবহারযোগ্য শক্তির উৎস। তবে একেবারে খালি পেটে কলা খেলে সকলের শরীরে একই প্রতিক্রিয়া হয় না। কারও ক্ষেত্রে পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে। তাই এমন সমস্যা হলে কলার সঙ্গে বাদাম, দই বা অন্য কোনও প্রোটিনযুক্ত খাবার রাখা যেতে পারে। শরীরচর্চার আগে কলা কেন খাওয়া হয়? জিমে যাওয়ার

আগে দ্রুত শক্তির প্রয়োজন হলে কলা বেশ সুবিধাজনক একটি স্ন্যাকস হতে পারে। ব্যায়ামের প্রায় ৩০-৬০ মিনিট আগে কলা খেলে এর কার্বোহাইড্রেট শরীরকে প্রয়োজনীয় জ্বালানি দিতে পারে। পাশাপাশি কলায় থাকা পটাশিয়াম পেশি ও স্নায়ুর স্বাভাবিক কাজের জন্য গুরুত্বপূর্ণ। তবে শুধু কলাকেই সম্পূর্ণ প্রি-ওয়ার্কআউট খাবার হিসেবে ধরার প্রয়োজন নেই। দীর্ঘ বা বেশি পরিশ্রমের ব্যায়াম হলে কলার সঙ্গে অল্প বাদাম বা দইয়ের মতো প্রোটিনযুক্ত খাবার যোগ করা যেতে পারে। ব্যায়ামের পরেও খেতে পারেন কলা। ওয়ার্কআউটের পর শরীরের শক্তির ভাণ্ডার পুনরায় পূরণ করতে কার্বোহাইড্রেট প্রয়োজন হয়। সেই সময়ে কলা খাওয়া যেতে পারে। তবে পেশি পুনরুদ্ধারের জন্য শুধু কলার বদলে প্রোটিনযুক্ত খাবারের সঙ্গে এটি খেলে খাদ্যতালিকা আরও

ভারসাম্যপূর্ণ হতে পারে। রাতে কলা খাওয়া কি একেবারেই নিষেধ? রাতে কলা খাওয়া নিয়ে অনেকের মনে ভয় রয়েছে। কিন্তু সাধারণভাবে এমন কোনও বৈজ্ঞানিক নিয়ম নেই যে রাতে কলা খাওয়া যাবে না। রাতের খাবারের পরে মিষ্টি কিছু খাওয়ার ইচ্ছা হলে পরিমাণ বুঝে একটি কলা খেতে পারেন। তবে ভারী খাবারের পর কলা খেলে কারও কারও পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে। তাই নিজের শরীরের প্রতিক্রিয়া বুঝে খাওয়াই ভালো। তাহলে কখন খাবেন? কলা স্বাস্থ্যকর ফল হলেও শুধু কলার উপর নির্ভর না করে অন্যান্য ফল, সব্জি, ডাল, সম্পূর্ণ শস্য ও প্রোটিনের মতো বিভিন্ন ধরনের খাবার খাদ্যতালিকায় রাখা জরুরি। ডায়াবেটিস বা কিডনির সমস্যা থাকলে কলার পরিমাণ নিয়ে চিকিৎসক বা পুষ্টিবিদের

পরামর্শ নেওয়া ভালো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? চিঠির আবেগ থেকে ডিজিটাল বার্তা: আজ বিশ্ব ডাক দিবস ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই বিশৃঙ্খলা মোকাবিলায় সতর্ক পুলিশ জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ ২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি! মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও