কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুন, ২০২৫
     ৯:০৫ পূর্বাহ্ণ

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৫ | ৯:০৫ 75 ভিউ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া। বড় ধাক্কার পরও আরও বেশ কয়েকবার দেশটিতে কম্পন অনুভূত হতে থাকে। এতে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রোববার ভোরে মধ্য কলম্বিয়ায় ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাজধানী বোগোটা থেকে প্রায় ১১৬ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত প্যারাতেবুয়েনো শহর থেকে প্রায় ১০.৫ মাইল দূরে ৬.২ মাইল গভীরে সকাল ৮টা ৮ মিনিটে অগভীর ভূমিকম্পটি আঘাত হানে। বাসিন্দারা জানান, তারা মেডেলিন, ক্যালি এবং মানিজালেসসহ শহরগুলোতে কম্পন অনুভব করেছেন। কলম্বিয়ান ভূতাত্ত্বিক পরিসেবা জানিয়েছে, কয়েক মিনিট পরে একই এলাকায় ৪ থেকে ৪.৬ মাত্রার

আরও কম্পন অনুভূত হয়েছে। পরে জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট জানায়, তারা বেশ কয়েকটি পৌরসভার পরিস্থিতি মূল্যায়ন করছে। আফটার শক নিয়ে তারা সতর্ক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, বোগোটায় যারা কম্পন অনুভব করেছেন তাদের কেউ কেউ নিরাপদ আশ্রয়ের জন্য রাস্তায় বেরিয়ে আসেন। এ সময় অনেকে কাঁদতে থাকেন। ৫৪ বছর বয়সী কার্লোস আলবার্তো রুইজ বলেন, এটা একটা বড় ভয়ের ব্যাপার ছিল। স্ত্রী, ছেলে ও কুকুরকে নিয়ে বোগোটার অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসি। তবে কম্পনে ভবনের কোনো ক্ষতি হয়নি। সূত্র : সিবিএস নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংসের দায় কার? বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক। – সজীব ওয়াজেদ জয় গাইবান্ধায় লঙ্কাকাণ্ড: আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগানে পণ্ড সভা মৃত্যুদণ্ড দিয়েও দমানো যাবে না, জনগণ নৌকাই চায়: কড়া হুঙ্কার শেখ হাসিনার সীতাকুণ্ডে জঙ্গিদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, ৩ জন অপহৃত: চরম আইনশৃঙ্খলা বিপর্যয়ের শঙ্কা ক্ষমা চাইবার রাজনীতি বনাম সত্যের রাজনীতি: নওফেলের বক্তব্য কেন বিরোধীদের ঘুম হারাম করেছে খুলনায় এনসিপির পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদাবাজি: আটক ৩ অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’: জঙ্গল সলিমপুরের অপরাধ সাম্রাজ্য ও র‍্যাব কর্মকর্তার নির্মম মৃত্যু সেনাবাহিনীর পোশাক পরে রাস্তায় জঙ্গিরা আতঙ্কে জনমনে উদ্বেগ, প্রশ্নের মুখে রাষ্ট্র ও নিরাপত্তা এক ‘ভবঘুরের’ দায় স্বীকার, জবাব নেই কিছু প্রশ্নের ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩ ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিচ্ছে ইইউ সাভারে ৭ মাসে ৬ হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার মশিউর যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড়: জাতিসংঘ মহাসচিব রুমিন, তাহেরী, মুজিবুর ও সালামকে শোকজ কৃষি ব্যাংক ও রাকাব একীভূত করার চিন্তা সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন