ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মাঝ আকাশে বৃদ্ধার সঙ্গে কিয়ারার দুর্ব্যবহার
সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন
শীতার্ত মানুষের জন্য আগামীকাল গাইবে চার ব্যান্ড
দুই সিনেমায় তমা মির্জা
৭২ বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত
আমি অভিনেতা, প্রতিটি মাধ্যমে অভিনয় করে যেতে চাই: সোহেল মণ্ডল
বছরের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেশীয় দুই সিনেমা
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী নাদিয়া
কন্যা সন্তানের মা হলেন বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া।বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ তথ্য জানান।
সেই পোস্টে একটি বেবি বাম্প ফটোশুটের ছবি শেয়ার করে এই সুখবরটি জানান অভিনেত্রী। তাদের কন্যাসন্তানের নাম রাখা হয়েছে ‘মেহরোজ নূর সানাহ’।
কন্যাসন্তান জন্মের খবরে আবেগঘন বার্তায় নাদিয়া লেখেন, “আল্লাহর অশেষ রহমতে হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা একটি সুন্দর কন্যাসন্তান (মেহরোজ নূর সানাহ)-কে পেয়ে ধন্য। আল্লাহ যেন ওকে রক্ষা করেন। তাকে সঠিক পথ, ঈমান, ভালোবাসা ও অফুরন্ত সুখে ভরিয়ে দেন। আমাদের ছোট রাজকন্যার জন্য আপনারা দোয়া করবেন।”
উল্লেখ্য, অভিনেত্রী সালহা খানম নাদিয়া ২০২৪ সালের জুন মাসে নাট্যশিল্পী সালমান আরাফাতের
সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের দাম্পত্য জীবনে এলো নতুন অতিথি।
সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের দাম্পত্য জীবনে এলো নতুন অতিথি।



