ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার
দৌলতপুরে কৃষককে গুলি করে হত্যা
ডা. রাশেদুল হক একজন চিকিৎসক
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক
মন্দিরও রক্ষা পেল না! ইউনুস সরকারের সময়ে ধর্মীয় স্বাধীনতা প্রশ্নবিদ্ধ — এটাই কি গণতন্ত্র?
দুই লক্ষ টাকা চাঁদা চেয়ে না পাওয়ায় আওয়ামী লীগ সমর্থক এক যুবককে মবসন্ত্রাস করে পুলিশে হস্তান্তর
নরসিংদীতে ব্যবসায়ীকে ডেকে নিয়ে গুলি করে হত্যা
কড়াইলে জামাত-বিএনপির পৈশাচিক হামলা: ত্রাণ দিতে গিয়ে রক্তাক্ত ছাত্রলীগ
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে গিয়ে বর্বরোচিত হামলার শিকার হয়েছেন শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নিতে গেলে তাদের ওপর জামায়াত ও বিএনপির সন্ত্রাসীরা অতর্কিত এই পৈশাচিক হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলার শিকার ছাত্রলীগ নেতারা জানান, সম্পূর্ণ মানবিক কারণে তারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে গিয়েছিলেন। কিন্তু সেখানেও ওৎ পেতে থাকা দেশবিরোধী অপশক্তি তাদের ওপর চড়াও হয়।
এ ঘটনায় তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করে শরীয়তপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে দেশের তথাকথিত ‘সুশীল সমাজ’-এর বর্তমান ভূমিকার কঠোর সমালোচনা করা হয়েছে। এক বিবৃতিতে তারা বলেন, “যারা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মায়াকান্না করছেন এবং এখনো নিরপেক্ষ বা
সুশীল সাজার ভান করছেন, তাদের কাছে প্রশ্ন—০৫ আগস্টের পর থেকে দেশে আর সুশীল থাকার কোনো সুযোগ আছে কি?” নেতৃবৃন্দ আবেগময় ও ঝাঁঝালো ভাষায় বলেন, “যে জঙ্গি ও দেশ ধ্বংসকারী শক্তির কাছে আজ বাংলাদেশ নিরাপদ নয়, মহান মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান নিরাপদ নয়; এমনকি আমাদের নানি-দাদির বয়সী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মান ও মর্যাদাও যাদের কাছে সুরক্ষিত নয়—সেখানে আপনাদের এই সুশীল আচরণ আমাদের কেবল লজ্জাই দেয়।” বিবৃতিতে আরও বলা হয়, অতীতে যারা একসঙ্গে রাজনীতি করেছেন, আজ তাদের এই নীরবতা বা নিরপেক্ষতা মেনে নেওয়া যায় না। বর্তমান পরিস্থিতিতে ‘সুশীল’ হওয়ার আর কোনো সুযোগ নেই উল্লেখ করে ছাত্রলীগ নেতারা
অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।