কঠোর খামেনি, ইরান ছাড়ল জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক দল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫
     ১০:৩০ পূর্বাহ্ণ

কঠোর খামেনি, ইরান ছাড়ল জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ১০:৩০ 79 ভিউ
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ আজ শুক্রবার জানিয়েছে, ইরানে থাকা তাদের পরিদর্শক দল নিরাপদে দেশটি ছেড়ে ভিয়েনার সদর দপ্তরে ফিরেছে। তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা স্থগিত করার পর তারা চলে এসেছে। এ ছাড়া সংস্থাটি আবারও অপরিহার্য পর্যবেক্ষণ কার্যক্রম শুরুর আহ্বান জানিয়েছে ইরানকে। গত মাসে ইসরায়েল ও আমেরিকার যুগপৎ হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির পর উত্তেজনা বাড়ে। ১২ দিনব্যাপী ওই সংঘাতের পর তেহরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা বন্ধের সিদ্ধান্ত নেয়। সম্প্রতি এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। শুক্রবার মাইক্রোব্লগিং সাইট এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘সাম্প্রতিক সামরিক সংঘাত চলাকালে তেহরানে অবস্থানের পর আজ একটি আইএইএ পরিদর্শক দল নিরাপদে ইরান ত্যাগ

করেছে এবং ভিয়েনায় সংস্থার সদর দপ্তরে ফিরে যাচ্ছে।’ আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, ‘ইরানে পর্যবেক্ষণ ও যাচাই কার্যক্রম পুনরায় শুরু করতে তেহরানের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা জরুরি ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ গত ২৫ জুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পর ইরানি পার্লামেন্ট এক ভোটাভুটির মাধ্যমে আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিতের সিদ্ধান্ত নেয়। বুধবার ইরান আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর করে। ইরানি সংবাদমাধ্যমগুলো জানায়, এই আইন মূলত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) আওতায় ইরানের নিজস্ব অধিকার সংরক্ষণে প্রণীত হয়েছে, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রশ্নে। তেহরানের এই সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে আমেরিকা। তারা ইসরায়েলের হামলার কারণে স্থগিত হয়ে যাওয়া আলোচনা পুনরায় শুরু করতে ইরানকে আহ্বান জানিয়ে

আসছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, নামসর্বস্ব প্রহসন : আন্তর্জাতিক সতর্কতা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তার চেয়ে বড় কথা হলো সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কি না ২৬ জানুয়ারির আগে হাই অ্যালার্ট: দিল্লি সহ বড় শহরগুলিতে সন্ত্রাসী নাশকতার আশঙ্কা, গোয়েন্দাদের কড়া সতর্কতা সুন্দরবনের মধু থেকে হাইকোর্টের শীর্ষ স্থান: সেকালের ‘হানি ট্র্যাপ’ কি আজও বিচারীয় পটভূমিকে প্রশ্ন করছে?” লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান: সেনাবাহিনীর নৈতিকতার বড় প্রশ্নচিহ্ন ছাত্রশিবির করা কামরুল হাসানকে ঘিরে নারী কেলেঙ্কারি ও বিদেশী কূটনৈতিক লবিং এর অভিযোগ তাবলিগের ছদ্মবেশে দলে দলে পাকিস্তানি জঙ্গি ঢুকছে বাংলাদেশে বাংলাদেশ কি এখন পরাশক্তির দাবার বোর্ড? ড. ইউনূস সরকারের কূটনীতি না কি রাষ্ট্রীয় আত্মসমর্পণের নীলনকশা গ্যাস সংকটের পিছনে বিএনপি-জামাতের সিন্ডিকেট: কৃত্রিম অভাব তৈরি করে রাজনৈতিক লাভের খেলা রাজধানীতে পৃথক ঘটনায় ৪ নারীর মরদেহ উদ্ধার আফ্রিকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, মৃত শতাধিক ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ তুলল সৌদি আরব উগান্ডার নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার মিয়ানমারের আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ রাজধানীতে বেড়েছে মুরগির দাম, সবজি বাজারের খবর কী কাইলি জেনারকে নিয়ে বিয়ের গুঞ্জন