কটাক্ষের শিকার সোহিনী সরকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫
     ৩:৫৩ অপরাহ্ণ

কটাক্ষের শিকার সোহিনী সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ | ৩:৫৩ 120 ভিউ
পশ্চিমবঙ্গের রাজনীতিতে বলিউড স্টাইলের নাটক যেন নিত্যদিনের ঘটনা। এবার সেই নাটকের কেন্দ্রে আছেন জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সম্প্রতি দেব অভিনীত আসন্ন সিনেমা ‘রঘু ডাকাত’-এর প্রচারে সোহিনীর সক্রিয় অংশগ্রহণকে নিয়ে কটাক্ষ করলেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘রঘু ডাকাত’ ছবির প্রচারে দেব, ইধিকা, অনির্বাণসহ পুরো টিম রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। তাদের প্রচারে সোহিনীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বেশ নজর কেড়েছে। তবে সোহিনীর সেই ছবি দেখে কুণাল ঘোষ এক পুরোনো বিতর্কের প্রসঙ্গ টেনে আনেন। এক বছর আগে আর জি কর হাসপাতালের আন্দোলন নিয়ে সোহিনী একটি মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, ‘বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায়

না।’ এবার ‘রঘু ডাকাত’ সিনেমার প্রচারে সোহিনীকে দেখে কুণাল ঘোষ পুরোনো সেই মন্তব্যের সূত্র ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কটাক্ষপূর্ণ পোস্ট করেন। তিনি সোহিনীর একটি ছবি শেয়ার করে লেখেন, ‘বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না! কিন্তু নতুন সিনেমার জন্ম দেওয়া যায়। আর তৃণমূল কংগ্রেসের যুব নেতার আয়োজনে তার প্রমোশনে গিয়ে লম্পঝম্ফও করা যায়।’ এই মন্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কুণাল ঘোষের এই মন্তব্যের পর রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, কুণাল ঘোষের মন্তব্যটি সোহিনীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ। তবে এ বিষয়ে সোহিনী বা ‘রঘু ডাকাত’ সিনেমার টিমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া

যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ স্প্যানিশ এজেন্সিয়া ইএফইকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: আমি কাউকে হত্যার নির্দেশ দিইনি ঢাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০০, ভোটদান নিয়ে শঙ্কায় ভোটাররা মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা ডাবল সুপার ওভারের অবিশ্বাস্য রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা মতামত || উভলিঙ্গ নির্বাচন ভোট জালিয়াতির সব আয়োজন সম্পন্ন, এবার ভোটকেন্দ্র নিষিদ্ধ মোবাইলফোন ‘নিরীহ উপদেষ্টারা’ কেন আতঙ্কে? আশিক চৌধুরীর ফোপর দালালি আর বাস্তবতার নির্মম ফারাক শেষবেলা ইউনূসের হরিলুট, একের পর এক দেশবিক্রির চুক্তি ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক ১২ ফেব্রুয়ারী ভোটকে কেন্দ্র করে টঙ্গীতে বিএনপির কাছে গণতন্ত্র মানেই সন্ত্রাস ভোটের নামে মব, নির্বাচনের নামে নৈরাজ্য ⁨প্রচারণা চালানোর সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির হামলার শিকার ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী; নির্বাচনের নামে মৎস্যন্যায়ের সাক্ষী হলো গোটা দেশ! ভোট দিতে না যাওয়াও আপনার আমার গণতান্ত্রিক অধিকার জামায়াতে ইসলামী বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতার চোখ উপড়ে ফেলছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ নির্বাচন নির্বাচন খেলায় পিছিয়ে নেই পীরসাহেব চরমোনাইয়ের দলও মিডিয়া থেকে নিউজ গায়েব কেন? ঘটনার সত্যতা কি? মিডিয়া কি নিয়ন্ত্রন করা হচ্ছে?