ঐতিহাসিক ফোর্ট উইলিয়াম দুর্গের নাম বদল করল ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫
     ৪:৫৯ অপরাহ্ণ

ঐতিহাসিক ফোর্ট উইলিয়াম দুর্গের নাম বদল করল ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:৫৯ 109 ভিউ
১৭৮১ সালে নির্মিত ব্রিটিশ সাম্রাজ্যের কর্তৃত্বের প্রতীক ফোর্ট উইলিয়াম দুর্গ। এতদিন এই দুর্গটিকে ভারতীয় সেনাবাহিনী কলকাতায় ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করে আসছিল। সেই ফোর্ট উইলিয়াম দুর্গের নাম এবার পরিবর্তন করেছে তারা। বিজয় দুর্গ নাম রাখা হয়েছে দুর্গটির। ঔপনিবেশিক উত্তরাধিকার থেকে সরে আসার সিদ্ধান্ত হিসেবে ভারতীয় সেনাবাহিনী এই সিদ্ধান্ত নিয়েছে। বুধবার যা নিশ্চিত করেছে একজন প্রতিরক্ষা কর্মকর্তা। জানা গেছে, অভ্যন্তরীণভাবে গৃহীত একটি সিদ্ধান্তে, সেনাবাহিনী শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বিস্তীর্ণ ক্যাম্পাসের অভ্যন্তরে কিছু ল্যান্ডমার্ক বিল্ডিংয়ের নামকরণ করেছে। যা নিয়ে ওই প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ‘আমরা ধীরে ধীরে ঔপনিবেশিক উত্তরাধিকার থেকে দূরে চলে যাচ্ছি। যে কারণে ফোর্ট উইলিয়াম এবং এর অভ্যন্তরে আরও কিছু ভবনের নাম পরিবর্তন

করার সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী।’ সেনাবাহিনী সেন্ট জর্জ গেটের নাম পরিবর্তন করে শিবাজি গেট রাখা হয়েছে। আর এই ঐতিহাসিক স্থাপনা পুনর্নামাকরণের সিদ্ধান্ত গত নভেম্বর-ডিসেম্বর মাসেই নেওয়া হয়েছিল বলে জানান তিনি। তিনি বলেন, ‘আমরা কিচেনার হাউসের নাম পরিবর্তন করে মানেকশ হাউস করেছি।’ ফিল্ড মার্শাল স্যাম মানেকশ ১৯৭১ সালে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধের সময় দেশটির সেনাপ্রধান ছিলেন। বাংলাদেশ যুদ্ধে যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এছাড়াও স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় যিনি বাঘা যতীন নামে পরিচিত, যিনি ১৯১৫ সালে ওড়িশার বালাসোরে বন্দুকযুদ্ধে ব্রিটিশ পুলিশের বুলেটের শিকার হন। তার অবদান স্বরূপ রাসেল ব্লকের নামকরণ করেছে বাঘা যতীন ব্লক নামে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৮ ডিসেম্বর ১৯৭১ দেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেবেন সাকিব, কাজ করতে চান মানুষের জন্য দুর্নীতির বরপুত্র’র মুখে নীতি কথা শীতের ভরা মৌসুমেও অসহনীয় সবজির দাম মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক দুবাইয়ের চাকরির প্রলোভনে পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ ঐতিহাসিক অডিওতে জিয়ার স্বীকারোক্তি: বঙ্গবন্ধুর নামেই স্বাধীনতার ঘোষণা, স্লোগান ছিল ‘জয় বাংলা’ ‘ভুয়া তথ্যে চাকরি, ধরা পড়ে পায়ে ধরে কান্না’: শাহরিয়ার কবিরের জালিয়াতির মুখোশ উন্মোচন করলেন ব্যারিস্টার জিন্নাত আলী চৌধুরী কথিত জুলাই আন্দোলনে পর হওয়া বেশীরভাগ মামলার ভুয়া মামলার মূল উদ্দেশ্য ছিল চাঁদাবাজি ‘দেশ ধ্বংস করে ফেলছে এই স্টুপিড জেনারেশন’—জুলাই থেকে চলমান অরাজকতায় অতিষ্ঠ জনতা, ভাইরাল নারীর ক্ষোভ রাজধানীর মোহাম্মদপুরে দিনেদুপুরে মা মেয়েকে কুপিয়ে হত্যা ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ