ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মাঝ আকাশে বৃদ্ধার সঙ্গে কিয়ারার দুর্ব্যবহার
সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন
শীতার্ত মানুষের জন্য আগামীকাল গাইবে চার ব্যান্ড
দুই সিনেমায় তমা মির্জা
৭২ বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত
আমি অভিনেতা, প্রতিটি মাধ্যমে অভিনয় করে যেতে চাই: সোহেল মণ্ডল
বছরের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেশীয় দুই সিনেমা
এবার হলিউড সিনেমায় শাকিব খান!
দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল ঢালিউড সুপারস্টার শাকিব খান হলিউডে অভিনয় করবেন। অবশেষে সেই গুঞ্জনের সত্যতা মিলেছে। ঈদের সময় হঠাৎ করেই খবর ছড়ায়, বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড পরিচালক আসিফ আকবরের সঙ্গে নতুন একটি আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন শাকিব। এবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
‘বনইয়ার্ড’, ‘অ্যাস্ট্রো’, ‘দ্য কমান্ডো’, ‘স্মোক ফিল্ড লাংস’ এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত জনপ্রিয় স্পাই থ্রিলার ‘এমআর-নাইন’-এর নির্মাতা আসিফ আকবর এবার নতুন একটি থ্রিলারধর্মী হলিউড সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে শাকিব খানকে।
পরিচালক জানান, বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে। শাকিব খানকে কেন্দ্রীয় চরিত্রে চূড়ান্ত করা হয়েছে। তার বিপরীতে থাকবেন দুই অভিনেত্রী—একজন বাংলাদেশি এবং অন্যজন
হলিউড থেকে নেওয়া হবে। পাশাপাশি ছবির খল চরিত্রেও থাকবেন হলিউডের পরিচিত কোনো মুখ। জানা গেছে, আগামী মাসের শুরুতেই শাকিব খান যুক্তরাষ্ট্রে যাবেন প্রজেক্টের চূড়ান্ত প্রস্তুতির জন্য। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এটি হবে শাকিব খানের প্রথম হলিউড সিনেমা। ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবিটি ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।