এবার মার্কিন ৬ কর্মকর্তার বিরুদ্ধে পালটা নিষেধাজ্ঞা দিল চীন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫
     ৯:০১ পূর্বাহ্ণ

এবার মার্কিন ৬ কর্মকর্তার বিরুদ্ধে পালটা নিষেধাজ্ঞা দিল চীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ | ৯:০১ 78 ভিউ
যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেসম্যান, সরকারি কর্মকর্তা এবং কয়েকটি এনজিও প্রধানের ওপর পালটা নিষেধাজ্ঞা দিয়েছে চীন। হংকং ইস্যুতে ‘জঘন্য আচরণ’ করার অভিযোগে তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২১ এপ্রিল) বিকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এই তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের। তিনি বলেন, গত মাসে চীনের মূল ভূখণ্ড ও হংকংয়ের ছয়জন কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে এই পালটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ‘চরম নিন্দা’ জানিয়ে গুও জিয়াকুন বলেন, হংকংয়ের বিষয়ে যুক্তরাষ্ট্র যদি আরও কোনো ভুল পদক্ষেপ নেয়, চীনের দিক থেকেও শক্ত ও পালটা ব্যবস্থা নেওয়া হবে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, গত ৩১ মার্চ চীনের স্বায়ত্তশাসিত

অঞ্চল হংকং এবং চীনের মূল ভূখণ্ডের ছয়জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করে ওয়াশিংটন। তারা জাতীয় নিরাপত্তা ও উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা। এসব কর্মকর্তার বিরুদ্ধে ওয়াশিংটনের অভিযোগ ছিল, হংকংয়ের গণতন্ত্রপন্থি ১৯ রাজনীতিবিদ ও অ্যাকটিভিস্ট চুপ করে দিতে এবং উত্ত্যক্ত করতে তারা জাতীয় নিরাপত্তা আইন ব্যবহার করেছিলেন। ২০২৩ সালে পাস হওয়া জাতীয় নিরাপত্তা আইনের অধীন উল্লিখিত ১৯ বিরোধী রাজনীতিবিদ ও অ্যাকটিভিস্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে হংকং। বিতর্কিত আইনটি পাস হওয়ার সঙ্গে সঙ্গেই তারা হংকং ছেড়ে বিদেশে পাড়ি জমান। ওই ব্যক্তিদের ধরিয়ে দেওয়ার জন্য জনপ্রতি এক লাখ ২৮ হাজার ৫০০ ডলার পুরস্কার ঘোষণা করে হংকং পুলিশ। এই ১৯ ব্যক্তির মধ্যে ১৩ জনকে পলাতক ঘোষণা

করে এবং তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। ২ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন করে পালটা শুল্কের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিকভাবে চীন থেকে আমদানি করা পণ্যে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে তা বাড়িয়ে ১৪৫ শতাংশ করা। জবাবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যে ১২৫ শতাংশ শুল্ক ঘোষণা করে চীন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ স্প্যানিশ এজেন্সিয়া ইএফইকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: আমি কাউকে হত্যার নির্দেশ দিইনি ঢাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০০, ভোটদান নিয়ে শঙ্কায় ভোটাররা মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা ডাবল সুপার ওভারের অবিশ্বাস্য রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা মতামত || উভলিঙ্গ নির্বাচন ভোট জালিয়াতির সব আয়োজন সম্পন্ন, এবার ভোটকেন্দ্র নিষিদ্ধ মোবাইলফোন ‘নিরীহ উপদেষ্টারা’ কেন আতঙ্কে? আশিক চৌধুরীর ফোপর দালালি আর বাস্তবতার নির্মম ফারাক শেষবেলা ইউনূসের হরিলুট, একের পর এক দেশবিক্রির চুক্তি ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক ১২ ফেব্রুয়ারী ভোটকে কেন্দ্র করে টঙ্গীতে বিএনপির কাছে গণতন্ত্র মানেই সন্ত্রাস ভোটের নামে মব, নির্বাচনের নামে নৈরাজ্য ⁨প্রচারণা চালানোর সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির হামলার শিকার ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী; নির্বাচনের নামে মৎস্যন্যায়ের সাক্ষী হলো গোটা দেশ! ভোট দিতে না যাওয়াও আপনার আমার গণতান্ত্রিক অধিকার জামায়াতে ইসলামী বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতার চোখ উপড়ে ফেলছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ নির্বাচন নির্বাচন খেলায় পিছিয়ে নেই পীরসাহেব চরমোনাইয়ের দলও মিডিয়া থেকে নিউজ গায়েব কেন? ঘটনার সত্যতা কি? মিডিয়া কি নিয়ন্ত্রন করা হচ্ছে?