এবার ঈদে দুই পর্দাতেই দেখা যাবে তাদের সিনেমা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৫
     ৮:৪৫ পূর্বাহ্ণ

এবার ঈদে দুই পর্দাতেই দেখা যাবে তাদের সিনেমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ | ৮:৪৫ 111 ভিউ
কুরবানির ঈদে প্রেক্ষাগৃহ ও টিভিপর্দা- দুই মাধ্যমেই সিনেমা নিয়ে হাজির হচ্ছেন একাধিক শিল্পী। যাদের নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। এদের মধ্যে রয়েছেন শবনম বুবলী, জয়া আহসান, শরিফুল রাজ, এফ এস নাঈম, জিয়াউল রোশান প্রমুখ। ঈদে নতুন সিনেমা মুক্তির পাশাপাশি টিভি পর্দায়ও ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে তাদের অভিনীত সিনেমা। শবনম বুবলী ঢাকাই সিনেমার জনপ্রিয় ব্যস্ত নায়িকা শবনম বুবলী। প্রতি ঈদেই এখন তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পায়। রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘জংলি’, ওটিটিতে এসেছিল ‘ছায়া’। বলা যায়, দুই মাধ্যম মিলিয়ে একাধিক সিনেমা মুক্তির ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। কুরবানির ঈদেও প্রেক্ষাগৃহে মুক্তির তালিকায় রয়েছে তার অভিনীত ‘পিনিক’ ও ‘সরদার বাড়ির

খেলা’ নামে দুটি সিনেমা। এরইমধ্যে ‘সরদার বাড়ির খেলা’ নামে সিনেমাটির একটি পোস্টারও প্রকাশ হয়েছে। অভিনেত্রী তার ফেসবুক পেইজ থেকে পোস্টার শেয়ার করে দর্শকদের জানান দিয়েছেন, ঈদে আসছেন তিনি। এছাড়া ‘পিনিক’ সিনেমাটিও ঈদে আসবে- এমনটাই জানিয়েছেন নির্মাতা জাহিদ জুয়েল। তবে এটি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শেষ মুহূর্তে এটি মুক্তির মিছিলে থাকবে কিনা সেটি নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে বুবলি ভক্তদের জন্য সুখবর হচ্ছে, বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও একাধিক সিনেমা নিয়ে উপস্থিত হতে যাচ্ছেন এ অভিনেত্রী। চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে তার তিনটি সিনেমা। ঈদের দিন সকালে প্রচার হবে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ছায়া’, ঈদের চতুর্থ দিন দর্শকরা দেখতে পাবেন

মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’ ও ঈদের ষষ্ঠ দিন প্রচার হবে এম ডি ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’। বলা যায়, কুরবানীর ঈদে দুই পর্দা মাতাবেন এ অভিনেত্রী। জয়া আহসান কুরবানির ঈদে দুই সিনেমা নিয়ে হাজির থাকছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দর্শক আগ্রহে তুঙ্গে থাকা ‘তান্ডব’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন রায়হান রাফি ও প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এতে সাংবাদিক চরিত্র নিয়ে পর্দায় উপস্থিত হবেন এ অভিনেত্রী। এদিকে তানিম নূর পরিচালিত ‘উৎসব’ নামে এ অভিনেত্রীর আরও একটি সিনেমাও ঈদে মুক্তির তালিকায় রয়েছেন। এদিকে টিভিতেও রয়েছে তার অভিনীত সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার। দীপ্ত টিভিতে ঈদের দিন দুপুরে প্রচার হবে ‘পেয়ারার সুবাস’। এটি পরিচালনা

করেছেন নুরুল আলম আতিক। এ অভিনেত্রী বর্তমানে রয়েছেন কলকাতায়। সেখানে ‘তান্ডব’ সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছেন বলে জানা গেছে। এফ এস নাঈম চলতি বছর ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এফ এস নাঈম অভিনীত সিনেমা ‘জলে জ্বলে তারা’। অরুণ চৌধুরী পরিচালিত এ সিনেমাটি ঈদের তৃতীয় দিন চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। এতে তার সঙ্গে রয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা। টিভির পাশাপাশি প্রেক্ষাগৃহেও দেখা মিলবে এ অভিনেতার। রায়হান রাফি পরিচালিত ‘তান্ডব’ সিনেমার গুরুত্বপুর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। কুরবানি ঈদে তাই দুই পর্দায় দেখা মিলবে এ অভিনেতার। শরিফুল রাজ ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির তালিকায় রয়েছে শরিফুল রাজ অভিনীত ‘ইনসাফ’ নামে একটি সিনেমা। এটি পরিচালনা করেছেন সঞ্জয়

সমাদ্দার। সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমাটির ট্রিজার। এদিকে গত বছরের ঈদে মুক্তি পেয়েছিল এ অভিনেতার ‘দেয়ালের দেশ’ নামে একটি সিনেমা। এবার এটি টিভিতে প্রিমিয়ার হতে যাচ্ছে। জানা গেছে, ঈদের চতুর্থ দিন চ্যানেল আইয়ে প্রচার হবে সিনেমাটি। জিয়াউল রোশান দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেতে যাচ্ছে জিয়াউল রোশান অভিনীত সিনেমা ‘সরদার বাড়ির খেলা’। এ সিনেমার পূর্বের নাম ছিল ‘পুলসিরাত’। তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার আপত্তির মুখে এর নাম পরিবর্তন করা হয়। ২০২২-২৩ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমাটি পরিচালনা করেছেন রাখাল সবুজ। সম্প্রতি এর পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক। এছাড়াও এ অভিনেতার ‘রিভেঞ্জ’ নামে একটি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইতে। এটি

পরিচালনা করেছেন এমডি ইকবাল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান Bangladesh’s February Vote Faces Growing Scrutiny Democracy at a Crossroads বাংলাদেশ ভোটের নামে যা হচ্ছে – ক্ষমতা না পেলে বোমা, বন্দুকই বিএনপির ভোটের রাজনীতি চলমান সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত জাতীয় নির্বাচন জাতির কাছে কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না। প্রহসনের নির্বাচন মানি না, মানবো না! কথা বলতে চাওয়া সাবেক এমপি তুহিনের মুখ ‘চেপে’ ধরলো পুলিশ সিএমপির ওসির বিরুদ্ধে মাদক সরবরাহ ও বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের ডাক আওয়ামী লীগের ১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা? ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন হকারকে টাকা দেওয়ার প্রসঙ্গে যা বললেন শাহরিয়ার কবির বিশ্বকাপ খেলতে নেমেই দ.আফ্রিকার রেকর্ড বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয় লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত বিশ্ব বাজারে স্বর্ণের দামে উত্থান