এনবিআর বিলুপ্তি : পিছু হটল সরকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মে, ২০২৫
     ৫:০১ পূর্বাহ্ণ

এনবিআর বিলুপ্তি : পিছু হটল সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৫ | ৫:০১ 96 ভিউ
জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বিলুপ্ত করে দুই ভাগ করার প্রতিবাদে কর্মকর্তাদের টানা আন্দোলনের মুখে এনবিআর পৃথকের চলমান পদক্ষেপ থেকে সরে এসেছে সরকার। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় বলছে, অধ্যাদেশে ‘প্রয়োজনীয় সংশোধনী’ আনা হবে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশোধন না হওয়া পর্যন্ত বিদ্যমান কাঠামোতেই এনবিআরের সব কাজ চলবে। সংশোধন করে অধ্যাদেশ বাস্তবায়ন ‘অনেক সময়সাপেক্ষ’ হওয়ার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাদেশটি জারি করার পর তা বাস্তবায়নের জন্য অনেকগুলো কাজ যেমন, দুইটি বিভাগের নতুন করে সাংগঠনিক কাঠামো প্রণয়ন করা: পদ সৃজনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ, বাস্তবায়ন অনুবিভাগ, সচিব কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমোদন ইত্যাদি সম্পাদন করতে হবে-যা যথেষ্ঠ

সময়সাপেক্ষ বিষয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়ে- ‘তাছাড়া দুইটি নতুন বিভাগের জন্য ‘অ্যালোকেশন অব বিজনেস’ এবং আয়কর আইন, কাস্টমস আইন, মূল্য সংযোজন আইন এবং এসকল আইনের সাথে সম্পৃক্ত বিধি ও প্রবিধানেও পরিবর্তন আনার প্রয়োজন হবে। একাজগুলোও সময়সাপেক্ষ কাজ।’ অর্থ মন্ত্রণালয় বলছে, এসব কাজ শেষ না করে ‘কোনোভাবে অধ্যাদেশটি বাস্তবায়ন করা সম্ভব নয়। সেহেতু জাতীয় রাজস্ব বোর্ড এখুনি বিলুপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই।’ এদিকে মন্ত্রণালয়ের এমন পদক্ষেপের পর অধ্যাদেশ বাতিল ও সংশোধনের দাবিতে আন্দোলনে থাকা ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ তাদের কর্মসূচি চলবে না কি প্রত্যাহার হবে, সেই সিদ্ধান্ত পরে আনুষ্ঠানিকভাবে জানাবে। মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপের সিদ্ধান্ত আসার পর সংগঠনের তরফে সংবাদমাধ্যমকে এ কথা জানানো হয়। গত ১২ মে

রাতে এনবিআর বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ অধ্যাদেশ জারি করে সরকার। অধ্যাদেশে এটির কার্যকর করার সময়ের ক্ষেত্রে বলা ছিল, পরে প্রজ্ঞাপন করে যে তারিখ নির্ধারণ করা হবে তখন থেকে এটি কার্যকর হবে। সে অনুযায়ী এনবিআর অধ্যাদেশ হওয়ার পর এখনও বিলুপ্তি হয়নি। তবে আয়কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের ‘মতামত প্রতিফলিত’ না হওয়ার দাবি করে অধ্যাদেশটি বাতিলে ১২ দিন ধরে আন্দোলন করে আসছেন তারা। সবশেষ তাদের দাবি দাওয়া নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর বৃহস্পতিবার স্মারকলিপিও দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচতো ভাই শেখ কবির হোসেন এর মৃত্যুতে জননেত্রী শেখ হাসিনার শোক বার্তা angladesh’s Vote: A Mandate Under Scrutiny শুধু ভোটের হারে ‘অংশগ্রহণমূলক’ নির্বাচন বোঝায় না: ইইউ পর্যবেক্ষক দল ২০০১ থেকে ২০০৬ এই সময়কাল মানেই দেশের মানুষের স্মৃতিতে আতঙ্ক ‘যেই ব্যালটে নৌকা নেই, সেই ব্যালটে কিসের ভোট’ লুটপাটের ‘ব্লু-প্রিন্ট’ ফাঁস: ৬ মাস ধরে কারাগারে ছাত্রলীগ কর্মী ফাইজা: দলের ‘নিষ্ক্রিয়তায়’ হতাশ পরিবার চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় তীব্র বিস্ফোরণে ছিন্নভিন্ন ২, আহত ৩: জঙ্গি বা জামায়াত-শিবির ধারণা নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থীদের প্রতি জামায়াতের অসহযোগিতা: অভ্যন্তরীণ অসন্তোষ ও মুনাফেকির অভিযোগ চট্টগ্রামের অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে ধানের শীষ ‘রাজাকার, আলবদর, কিছুই রবে নারে’, স্লোগানে ঢাবি ক্যাম্পাসে ঘুরল পিকআপ গুলশানে শতকোটি টাকার জমি দখল করলেন উপদেষ্টা রিজওয়ানা শেখ হাসিনা শান্তি ও অগ্রগতির এক দৃঢ় প্রতীক ডিসিরা বাসায়, গণভোটের ফল ঝুলছে : কী বানানো হয়েছে রাতভর? ভোট প্রত্যাখান করায় দেশবাসীকে কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষের ভোট বর্জন শেষ মুহূর্তে আমেরিকার কাছে দেশবিক্রির চুক্তি করে গেলেন ইউনূস ‘দায়মুক্তি’ শীর্ষক