এক নারীর সাথে দুই ভাইয়ের বিয়ে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৫
     ৫:৪২ অপরাহ্ণ

এক নারীর সাথে দুই ভাইয়ের বিয়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৫ | ৫:৪২ 174 ভিউ
ভারতের হিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিলাই গ্রামে সম্প্রতি এক ব্যতিক্রমী বিয়ের ঘটনা ঘটেছে, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এক নারীর সঙ্গে দুই ভাইয়ের বিয়ের ঘটনা অনেকের কাছে অস্বাভাবিক মনে হলেও, স্থানীয় ‘হাটি’ জনগণের কাছে এটি একটি দীর্ঘদিন ধরে চলতে থাকা ঐতিহ্য। এ ঘটনা কেন্দ্র করে শিলাইয়ের সুনিতা চৌহান নামের এক নারী একই পরিবারের দুই ভাই—প্রদীপ নেগি ও কপিল নেগির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। তিনজনই হিমাচলের তপশিলি হাটি জনগোষ্ঠীর সদস্য এবং তাদের বিয়ে ঐতিহ্যবাহী ‘জোড়িদারা’ বা ‘জাজড়া’ প্রথা অনুসারে সম্পন্ন হয়েছে। এটি মূলত বহুপতিত্বের একটি সামাজিক রূপ, যা ওই সম্প্রদায়ের জন্য বহুদিন ধরে স্বীকৃত। বিয়ের অনুষ্ঠানে আত্মীয়-স্বজন ছাড়াও শত শত গ্রামবাসী

অংশ নেন, যেখানে ঐতিহ্যবাহী লোকসঙ্গীত, নৃত্য এবং স্থানীয় খাবারের আয়োজন ছিল। তিনজনের সম্মতিতে এই বিয়ে সম্পন্ন হওয়ায় এটি হাটি সম্প্রদায়ের জন্য একটি সামাজিক রীতি হিসেবে পরিচিত। এ ধরনের বিয়ে শুধু শিলাই নয়, হিমাচলের ট্রান্স-গিরি অঞ্চল, সিমলা, কিন্নর, লাহুল-স্পিতি, এবং উত্তরাখণ্ডের জৌনসার-বাওয়ার ও রাওয়াই-জৌনপুর এলাকাতেও প্রচলিত। এখানে এক নারী একই পরিবারের একাধিক ভাইয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি পিতৃসম্পত্তির বিভাজন রোধ, ভাইদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং পারিবারিক দায়িত্ব সমানভাবে ভাগাভাগি করার একটি সামাজিক কৌশল হিসেবে দেখা হয়। স্থানীয় বাসিন্দা কপিল চৌহান জানান, “এই জোড়িদারা প্রথা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু ঐতিহ্য নয়, যৌতুক প্রথা থেকে মুক্ত থাকা, সম্পত্তি বিভাজন প্রতিরোধ এবং

পরিবারের মধ্যে স্থিতিশীলতা আনার একটি কার্যকর উপায়।” তার মতে, শিলাইয়ের বেশ কিছু গ্রামে এখনো কয়েকটি পরিবার এই প্রথা অনুসরণ করছে। এদিকে, সুনিতা চৌহান সংবাদমাধ্যমকে জানান, “এই বিয়ে আমার নিজের সিদ্ধান্ত ছিল। আমি এই প্রথা সম্পর্কে আগেই জানতাম এবং পূর্ণ সম্মতি দিয়ে এতে অংশ নিয়েছি। আমাদের সমাজে এটি একটি গর্বের বিষয়। আজকাল লিভ-ইন সম্পর্কও সাধারণভাবে গ্রহণ করা হয়, তাই আমাদের ঐতিহ্যকে লুকানোর কিছু নেই।” প্রদীপ নেগি, রাজ্য সরকারের জলশক্তি বিভাগে কাজ করেন, আর কপিল নেগি বিদেশে হসপিটালিটি খাতে কর্মরত। তিনজনই শিক্ষিত এবং এই সামাজিক প্রথা সম্মানের সঙ্গে মেনে নিয়েছেন। তাদের মতে, এটি বিশ্বাস, দায়িত্ব এবং যত্ন ভাগাভাগির একটি প্রতীক। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিয়ে

নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেলেও, বিশেষজ্ঞরা বলেন, এটি শুধুমাত্র ব্যতিক্রম নয়; বরং এটি ওই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য এবং টিকে থাকার একটি বাস্তব অভ্যাস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি রাজশাহী–৪ আসনে ৩ লাখ ভোটারে ৭ লাখের বেশি ভোট! আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: দেশের ভবিষ্যৎ ও দলের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: সজীব ওয়াজেদ জয় ভোটার ছিল না, কিন্তু ভোট ছিল গণনার টেবিলে: শেখ হাসিনা জুলাই সনদ’ গণভোট: ‘হ্যাঁ’ জয়ী হলেও তথ্যে বড় গরমিল, এক আসনে ভোট ২৪৪% সিলেট-৫: ভোটার ২৫৩৮, ভোট পড়ল ২৭৫৪! ফলাফলে ‘১০৮ শতাংশ’ ভোটের নজির ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক গত ১৫ বছর বিরোধী দলের ওপর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে- মির্জা ফখরুল প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি ‘ভোটার ছিল না ভোটকেন্দ্রে; কিন্তু ভোট ছিল গণনার টেবিলে! সর্বনিম্ন ভোটার টার্ণআউট, ফাঁকা ভোটকেন্দ্রগুলো, আওয়ামী লীগের আহ্বানে বিপুল সংখ্যক মানুষের নির্বাচন বর্জন আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: দেশের ভবিষ্যৎ ও দলের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী সজীব ওয়াজেদ জয় আমি ঘরের মেয়ে ঘরেই আছি আমার ঘর ব্রাহ্মণবাড়িয়া- রুমিন ফারহানা ইউনুসের সুষ্ঠু নির্বাচনের নমুনা ⁨নোয়াখালিতে পোলিং অফিসার নিজেই ব্যালটে সিল মারছেন ⁨সবচেয়ে বাজে কারচুপির নির্বাচন হয়েছে – জনগনের ক্ষোভ ভোট শেষ হওয়ার আধা ঘণ্টা পূর্বে কেন্দ্রদখল করে ব্যালট ছিনতাইয়ের পর ধানের শীষ মার্কায় সিল জনগণের সমর্থন না পেয়ে ক্ষমতা দখলের নগ্ন প্রয়াস! ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক! ইউনুস–জামাত–বিএনপির নীলনকশার গণপ্রহসন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ: সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামায়াতে ইসলামীর, ১৫০ আসনে পুনর্নির্বাচনের দাবি রাজনীতিতে আসা নিয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয় ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল