এক ওভারে তামিম-ম্যালানকে বিদায় করে শরিফুলের চমক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫
     ৯:৫৬ অপরাহ্ণ

এক ওভারে তামিম-ম্যালানকে বিদায় করে শরিফুলের চমক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৫৬ 161 ভিউ
বিপিএল ফাইনালে ১৯৫ রানের লক্ষ্যে ব্যাটে করতে নেমে অধিনায়ক তামিম ইকবালের ব্যাটে উড়ন্ত শুরু পেয়েছিল ফরচুন বরিশাল। মাত্র ২৪ বলে ফিফটি তুলে নিয়েছিলেন এই ওপেনার। কিন্তু পাওয়ার প্লের পরেই হোঁচট খেল বরিশাল। এক ওভারে তামিম ইকবাল এবং তিনে নামা ডেভিড ম্যালানকে সাজঘরের পথ চিনিয়েছেন চিটাগং পেসার শরিফুল ইসলাম। নবম ওভারের প্রথম বলে ৫৪ রান করা তামিমকে খালেদের ক্যাচ বানিয়েছেন তিনি। এরপর ইংলিশ ব্যাটার ম্যালানকে ফেলেছেন লেগ বিফোরের ফাঁদে। এই দুই উইকেট হারিয়ে এখন কিছুটা ব্যাকফুটে বর্তমান চ্যাম্পিয়নরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে বরিশালের রান ২ উইকেটে ৯৫। জয়ের জন্য বাকি ১০ ওভারে ঠিক ১০০ রান চাই তাদের। চিটাগংয়ের বিপক্ষে প্রথম কোয়ালিফাইয়ারে জয়ের নায়ক

তাওহিদ হৃদয় এখনো ক্রিজে আছেন, ৩২ রানে ব্যাট করছেন তিনি। অন্য প্রান্তে নতুন ব্যাটার কাইল মায়ার্স (২*) রান। এর আগে মিরপুরের হোম অব ক্রিকেটে টস হেরে ব্যাট করে চিটাগং। পারভেজ হোসেন ইমন এবং খাজা নাফের জোড়া ফিফটিতে ২০ ওভারে ৩ উইকেটে ১৯৪ রান তোলে দলটি। ঝড়ো ব্যাটিংয়ে ৪৯ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন ইমন। ৪৪ বলে ৬৬ রান আসে পাকিস্তানি নাফের ব্যাটে। তিনে নেমে ২৩ বলে ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলে চিটাগংকে দুইশ ছোঁয়া স্কোর পেতে সাহায্য করেন ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে শেখ হাসিনা বলেন, দেশের প্রশংসনীয় অগ্রগতি রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফল’: মাহফুজ আনাম ‘বিজয়ের মাসে পশুটির কথা শুনলে মনে হয় ওকে টিক্কা খান জন্ম দিয়েছে’—সাংবাদিক ইলিয়াসকে নিয়ে গোলাম মাওলা রনির বিস্ফোরক মন্তব্য কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাদের বিজয় অগ্রযাত্রা, তরুণদের স্বেচ্ছাসেবী দলে যোগদানের ঢল রেলপথ যখন মাদকের ‘নিরাপদ’ করিডর: নেপথ্যে এসপি শাকিলা ও তার সিন্ডিকেট ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে ব্ল্যাকমেইল: ২০ লাখ টাকা চাঁদা নিতে এসে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার জামায়াত নেতার ‘সুপারিশে’ গ্রেপ্তার আ.লীগ নেতার স্ত্রী! থানায় কথা বলতে গিয়েই হাতে হাতকড়া রাজধানীতে সিআইডির ট্রেনিং স্কুল থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার কাশিমপুর কারাগারে সাংবাদিকদের ওপর চলছে ‘মধ্যযুগীয় বর্বরতা’: সিপিজের লোমহর্ষক রিপোর্ট পানামা পেপার্স খ্যাত আলিয়েভ কন্যাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক: গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকা পাচারের ছক অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ গুলশানের একটি সড়কের নতুন নাম ‘ফেলানী এভিনিউ’ বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ত্রিমুখী সংকট একাধিক চাকরি করলে শিক্ষকদের এমপিও বাতিল পোস্টাল ব্যালটে থাকছে না ৪ দলের প্রতীক পুলিশে বড় রদবদল যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া অপারেশন নাট ক্র্যাক: আখাউড়া দখলের যুদ্ধ সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক