ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার
হেঁটে যাচ্ছিলেন যুবক, গুলি চালিয়ে হত্যা করল তিন দুর্বৃত্ত
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে মেরে মাটিচাপা
ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে আওয়ামীলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন
হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১
এক্সপ্রেসওয়েতে মুখ থুবড়ে পড়ে থাকা নিহত তরুণীর পরিচয় মিলেছে
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় শনাক্ত করা হয়েছে। ওই তরুণীর নাম সাহিদা বেগম (২৪)। তার বাড়ি ময়মনসিংহে।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির (অপরাধ) এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাহিদা বেগম নামের ওই তরুণী রাজধানীর ওয়ারীতে তার ভাইয়ের সঙ্গে থাকতেন। তিনি একটি ডে-কেয়ারে কাজ করতেন।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ওই তরুণীর ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত করা যায়নি। তবে মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তার বাড়ি ময়মনসিংহের কোথায় তা এখনও জানা যায়নি। সেটা জানার চেষ্টা চলছে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সাহিদাকে কে নিয়ে গেছে তা জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এর আগে,
শনিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের দোগাছি এলাকার সার্ভিস সড়ক থেকে গুলিবিদ্ধ ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার হয়। স্থানীয়রা জানান, শনিবার ভোরে ওই নারীকে পদ্মা সেতুর উত্তর থানার সামনে থেকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হেটে এগোতে দেখা যায়। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। পুলিশের ধারণা, পেটসহ শরীরের বিভিন্ন অংশে গুলি করে ওই তরুণীকে হত্যা করা হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে মুখ থুবড়ে রক্তাক্ত অবস্থায় মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।