উত্তেজনার মধ্যে সামরিক বাজেট তিনগুণ করছে ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪

উত্তেজনার মধ্যে সামরিক বাজেট তিনগুণ করছে ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪ |
মধ্যপ্রাচ্যজুড়ে বাজছে যুদ্ধের দামামা। এরই মধ্যে নিজেদের সামরিক বাজেটে নজর দিয়েছে ইরান। দেশটি সামরিক বাজেট তিনগুণ করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানাানো হয়েছে। ইরানের মুখপাত্রর ফাতেমেহ মোহাজেরানী বলেন, সামরিক বাজেট তিনগুণ করার প্রস্তাব করেছে সরকার। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার মধ্যে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের সামরিক বাজেটে ২০০ শতাংশের বেশি বাড়ানোর রূপরেখা ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি বাজেট বাড়ানোর কথা বললেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি। তবে থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, ২০২৩ সালে ইরানের সামরিক ব্যয় প্রায় ১০ দশমিক তিন বিলিয়ন ডলার

ছিল। গত ০১ অক্টোবরে ইসরায়েলে ইরানের দুই শতাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর এমন বাজেটের খবর সামনে এসেছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, এতে করে চার সেনা নিহত হয়েছেন এবং রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান-সমর্থিত গোষ্ঠী হামাস এবং হিজবুল্লাহর নেতাদের পাশাপাশি তাদের এক কমান্ডারকে হত্যার জবাবে এ হামলা চালানো হয়েছিল। সরকারের মুখপাত্র বলেন, দেশের প্রতিরক্ষা চাহিদা মেটানোর জন্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। গত এক বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে। তবে এবারেরটি সবচেয়ে ভয়াবহ। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এরপর লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল।

অন্যদিকে ইরান প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে। তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেলআবিব। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা ও আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধরতে বলা হয়েছে; কিন্তু এখন পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ। আগের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে। গত এক সপ্তাহে ঘটে যাওয়া এসব ঘটনার কারণে মূলত এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন এমআরটি লাইন-৫-এর ব্যয় বাড়ছে ১২৬%, ৪১ হাজার কোটি থেকে এক লাফে ৯৩ হাজার কোটি টাকা সাধারণ জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকুরেদের পে-স্কেল ঘোষণা অচিরেই: মুখ্যসচিব নোয়াখালীতে প্রকাশ্যে হোটেল ম্যানেজারকে কুপিয়ে ৫ লাখ টাকা লুট ১৫ আগস্টের বৈঠক সন্দেহে আওয়ামীপন্থি জ্যেষ্ঠ আইনজীবীসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার, আইনজীবীদের নিন্দা পঁচাত্তরের ১৫ই আগস্টের পর বঙ্গবন্ধুর কন্যাদের আশ্রয়দাতা হুমায়ুন রশীদ চৌধুরীর স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর মুখ্যসচিব: বর্তমানে বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় সরকারের নয় ১৩০০ কোটি টাকা খরচে দেশের আনাচে-কানাচে বসবে ১০ লাখ এআই ক্যামেরা, নাগরিকের গতিবিধি নজরদারিতে! শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণে জার্মানিতে ১৫ই আগস্টের শোকসভা অনুষ্ঠিত