উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৬
     ৮:৩৪ পূর্বাহ্ণ

উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৬ | ৮:৩৪ 29 ভিউ
হাড়কাঁপানো শীতে কাঁপছে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলো। বর্তমানে রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া—এই আট জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। হিমেল হাওয়া আর ঘন কুয়াশার দাপটে এসব অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। আবহাওয়াবিদদের মতে, এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। টানা পাঁচ দিন ধরে এই জনপদে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এদিকে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যেখানে টানা আট

দিন ধরে শৈত্যপ্রবাহ চলছে। ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কগুলোতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে এবং তীব্র শীতের কারণে সাধারণ মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। শীতের প্রকোপে সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। তীব্র শীত উপেক্ষা করে যারা কাজের সন্ধানে বের হচ্ছেন, তারা পড়েছেন চরম বিপাকে। বিশেষ করে ভ্যানচালক, হোটেল শ্রমিক ও দিনমজুরদের দৈনন্দিন আয় কমে গেছে। অনেক জায়গায় হাড়কাঁপানো শীত থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন শীতার্ত মানুষ। কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায় শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে, ফলে হাসপাতালগুলোতে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, সোমবার সারা দেশের

তাপমাত্রা রোববারের তুলনায় কিছুটা বাড়লেও আগামী বৃহস্পতিবার থেকে পুনরায় তাপমাত্রা কমতে শুরু করতে পারে। তবে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগে আজ তাপমাত্রা কিছুটা হ্রাসের সম্ভাবনা রয়েছে। বর্তমানে নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। সাধারণত কোনো এলাকায় তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। বর্তমানে দেশের আট জেলায় এ অবস্থা বিরাজমান থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিন এই মৃদু শৈত্যপ্রবাহ ও কুয়াশার দাপট অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মব সন্ত্রাসের মহোৎসবে জুলাই দাঙ্গার ফসল ঘরে তুলছে বাংলাদেশ ইউনুসের অংশগ্রহনমূলক নির্বাচনের নমুনা দেখুন ফরিদপুরে হাসপাতালে বিএনপি’র সন্ত্রাসীদের হামলা বিএনপির মামলায় কারাবরণ; চিকিৎসা বিলম্বে কেটে ফেলতে হলো পেকুয়ার নাজিমুদ্দিনের পা নির্বাচনী কারসাজির নয়া কায়দা : ইউনুসের পঞ্চান্ন হাজার ভুয়া পর্যবেক্ষক বিএনপির চাঁদাবাজদের কাছে যেন আপন ভাইয়েরও নিস্তার নেই প্রবাসীদের ভোটাধিকার নাকি জামায়াতের ভোটব্যাংক সাজানোর খেলা? নির্বাচনে ৯৫ শতাংশ প্রবাসী সাড়া দেননি, কারাগারে ৯৩ শতাংশ ১৭ বছরে পেয়েছি মেট্রো ও মডেল মসজিদ, আর এখন দেখছি চোর ও অপদার্থের রাজত্ব’—দুই আমলের তফাত টেনে ভাইরাল ভিডিও বার্তা গণভোট নয়, সংবিধান ভাঙার নীলনকশা হাতিরঝিল এক্সপ্রেসওয়ের রড চুরির একচ্ছত্র আধিপত্য ‘মাওরা সায়মন’ সিন্ডিকেটের: নেপথ্যে ভেজাল তাহের ও কাইলা হৃদয় ভোটের আগে অরক্ষিত সীমান্ত: ‘জিরো টলারেন্স’-এর বুলিতে ঢাকা পড়ছে অস্ত্রের ঝনঝনানি “হ্যাঁ–না ভোটের ফল আগেই নির্ধারিত। এখন চলছে ভোটের নামে এক প্রহসন।” — জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের নির্বাচনের নামে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চা হতে পারে না যে জাতি তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে ভুলে যায়, সেই জাতি নিজের জন্মকেই অস্বীকার করে ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া জেলখানার মাইকে ভেসে এল বাবা হওয়ার সংবাদ: সাবেক ছাত্রলীগ নেতার কারাজীবনের নির্মম আখ্যান পরিচয় ফাঁসের আতঙ্ক: পোস্টাল ব্যালটে ভোটদানে বিমুখ সরকারি চাকরিজীবী কর্মকর্তারা আসন্ন নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা ভোট বর্জনের ডাক দিয়ে ৭০৭ আইনজীবীর বিবৃতি ‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন