উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে উড়ে গেল বাংলাদেশ, হারের নতুন রেকর্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ September, ২০২৬

উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে উড়ে গেল বাংলাদেশ, হারের নতুন রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ September, ২০২৬ |
জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচেই দুঃস্বপ্নের অভিজ্ঞতা হলো বাংলাদেশ নারী ফুটবল দলের। তিনবারের সোনা জয়ী উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করেছে লাল-সবুজের দল। নারী ফুটবলে বাংলাদেশের ইতিহাসে এটিই সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ড। এর আগে ২০১৩ সালে ঢাকায় থাইল্যান্ডের কাছে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ফিফা নারী র‍্যাংকিংয়ে ১১ নম্বরে থাকা উত্তর কোরিয়ার বিপক্ষে সাবিনাদের এই পারফরম্যান্স মনে করিয়ে দিল আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের শুরুর দিকের কথা—যখন প্রায় প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের কাছে বড় ব্যবধানে হারতে হতো। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে ২০২৬ এসিআই নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়ে নিজেদের উন্নতির প্রমাণ দিয়েছিল বাংলাদেশ। সেই পারফরম্যান্সের ওপর ভর করেই এশিয়ান

গেমসে টিকিট পেয়েছিল তারা। তবে এশিয়ান ফুটবলের অন্যতম শক্তিশালী দল উত্তর কোরিয়ার সামনে দাঁড়িয়ে লাল-সবুজের নারীদের আজ পুরোপুরি অসহায় দেখিয়েছে। একই সঙ্গে এশিয়ার সেরা দলগুলোর চেয়ে বাংলাদেশ এখনও কতটা পিছিয়ে, তা আরও একবার স্পষ্ট হলো। আজ বাংলাদেশ কোচ পিটার বাটলার অভিজ্ঞ মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, দুই শামসুন্নাহার ও শিউলি আজিমকে বেঞ্চে রেখে তরুণদের নিয়ে দল সাজান। তবে কোচের এই পরীক্ষা-নিরীক্ষার চরম মাশুল দিতে হয়েছে দলকে। ম্যাচের প্রথম ১১ মিনিটের মধ্যেই ৩টি গোল খেয়ে বসে বাংলাদেশ। প্রথমার্ধ শেষ হয় ৭-০ ব্যবধানে। উত্তর কোরিয়ার জন রিয়ং জং, চে উন ইয়ং ও কিম কিয়ং ইয়ং জোড়া গোল করেন, অন্য গোলটি আসে হাওয়াং ইউ ইয়ংয়ের

পা থেকে। ছয় মাস আগে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মুখোমুখি লড়াইয়ে প্রথমার্ধের ৪৫ মিনিট কোরিয়াকে আটকে রাখতে পেরেছিল বাংলাদেশ। তবে এবার ম্যাচের পঞ্চম মিনিটেই গোলের খাতা খোলে কোরিয়ানরা। চার গোল খাওয়ার পর শিউলি আজিমকে নামিয়ে রক্ষণভাগকে পাঁচজনে রূপ দেওয়া হলেও কোরিয়ান আক্রমণ থামানো যায়নি। দ্বিতীয় অর্ধে শামসুন্নাহার মাঠে নামলেও হারের লজ্জা কমানো যায়নি। অথচ র‍্যাংকিংয়ে ৯৬ ধাপ এগিয়ে থাকা উত্তর কোরিয়ার বিপক্ষে লড়াই করার আগে কাল ভালো পারফরম্যান্সের আশাই ব্যক্ত করেছিলেন কোচ পিটার বাটলার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই বিশৃঙ্খলা মোকাবিলায় সতর্ক পুলিশ জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ ২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি! মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের কথা শুনতে নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে ভয়াবহ উদ্বেগ প্রকাশ, তিন ধাপে কমল প্রবৃদ্ধির পূর্বাভাস সিলিন্ডারে ১২ কেজি গ্যাসের ৪ কেজিই উধাও! বাতাস বেচে লাখপতি ব্যবসায়ী ‘ব্যবসা করতে হলে টাকা দে’: কুমিল্লায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর পা ভাঙল যুবদল নেতা বগুড়ায় সারের মজুদে গরমিল, এক ডিলারের গুদামেই হদিস নেই ১৭৬ বস্তার