ঈদযাত্রা নিরাপদ করতে মহাসড়কে র‌্যাবের টহল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫
     ৫:১০ অপরাহ্ণ

ঈদযাত্রা নিরাপদ করতে মহাসড়কে র‌্যাবের টহল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫ | ৫:১০ 108 ভিউ
রাজধানী থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের ৩৩টি রুট দিয়ে ঈদের ছুটিতে বাড়ি ফিরে পূর্বাঞ্চলের ১৮ জেলার মানুষ। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট ও ভোগান্তি লাগবে এবার মাঠে থাকবে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মহাসড়কে যানজট, দুর্ঘটনা, ছিনতাই ও ডাকাতি মুক্ত নিরাপদ রাখতে ইতিমধ্যে মাঠে নেমেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় চেক পোষ্ট তল্লাশী কার্যক্রমের উদ্বোধন করেন র‌্যাব-১১। র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, মহাসড়ককে সাধারণ মানুষদের জন্য নিরাপদ ব্যাবহারের উপযোগী করে তোলার জন্য আমরা নিয়মিতই টহল ও চেক পোষ্ট করে থাকি। তবে এবার যেহেতু ঈদের ছুটিটা একটু বড় সময়ের জন্য হতে যাচ্ছে তাই আমাদের কার্যক্রমটাকে আরেকটু

বাড়ানো হয়েছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি দেশের অন্যম একটি মহাসড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। এই সড়কটিতে বিগত সময়ে বেশ কিছু ডাকাতির ঘটনা ঘটেছে। গত ফেব্রুয়ারি মাসে ১২টি ডাকাতির ঘটনা ঘটেছে। এসব বিষয়কে সামনে রেখে ঘরমুখো মানুষদের ঈদ যাত্রাকে নিরাপদ রাখতে আমাদের গোয়েন্দা নজরদারী বাড়ানোসহ টহল ও তল্লাশী কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে কুমিল্লা পর্যন্ত আমাদের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই সড়কের বিভিন্ন স্থানে টহল ও চেকপোষ্ট বাড়ানো হয়েছে। ছুটিতে যারা ঢাকা-নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়ি যাচ্ছেন ঈদের ছুটিতে তাদের উদ্দেশ্যে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, বাড়ি যাওয়ার সময় যেনো তারা নিজ নিজ ঘরের লক খুব ভালো করে

লাগিয়ে যায়। যতোটা সম্ভব নিরাত্তা ব্যবস্থা নিশ্চিত করে যাতে বাড়ি যায়। পাশাপাশি আমরাও আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখছি। যদিও ডোর টু ডোর আমাদের গিয়ে গিয়ে নিরাপত্ত্বা নিশ্চিত করাটা কঠিন কাজ। সকলকে সতর্ক থাকতে হবে। যারা বাড়ি যাবে না তারা যেনো তার প্রতিবেশির ঘরের দিকে খেয়াল রাখে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল, কাচপুর এলাকায় অবস্থান করে যান চলাচল অবস্থা স্বাভাবিক দেখা যায়। তবে বুধবার রাতে এই মহাসড়কের ঢাকামুখী লেনে স্বল্প সময়ের জন্য যানজন তৈরি হলেও মধ্যরাতের আগেই তার আবার স্বাভাবিক হয়ে যায় বলে স্থানীয়দের কাছ থেকে জানা যায়। সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও

কোথাও কোন যানজটের খবর পাওয়া যায় নাই। মহাসড়ক যানজট মুক্ত রাখতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও র‌্যাবের একাধিক টিম মহাসড়কে কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি স্কুলে শিশুকে নির্যাতনের মামলায় ব্যবস্থাপক গ্রেপ্তার ভোটের আগেই সিট ভাগ হয়ে গেছে। আর এখন দেশের টাকায় চলছে লোক দেখানো নাটক। বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে ৫ দফা দিলেন শেখ হাসিনা মবসন্ত্রাস মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে অন্যায়ভাবে গ্রেফতার ও কারা হেফাজতে সিরিয়াল কিলিংয়ের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি উন্নয়ন দেখলেই গাত্রদাহ আধুনিক নগর পরিকল্পনায় ‘অজ্ঞ’ তারেক: ফ্লাইওভার নিয়ে হাস্যকর দাবি ওয়াশিংটনের ‘ম্যানেজেবল ইসলাম’ প্রকল্প: বাংলাদেশের ভোট কি এখন ভূ-রাজনীতির পরীক্ষাগার? ‘ইউনূস এক খুনি ফ্যাসিস্ট’: নির্বাসনে প্রথম জনসমাবেশে শেখ হাসিনার তীব্র ভাষণ নয়াদিল্লি ভারত । বাংলাদেশ এখন ইতিহাসের ভয়াবহতম সংকটে, ইউনূস সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি’ নয়াদিল্লিতে ড. মোমেন ঢাকার অশান্ত রাজপথ : যে অরাজকতার মূল কারণ বসে আছে যমুনায় লাশের পাহাড় আর কতো উঁচু হলে ইউনুসের চোখে পড়বে? গণতন্ত্র নয়, নির্বাচনের নাটক: বাংলাদেশকে কোন পথে ঠেলে দিচ্ছে এই ভোট? দখলদার ইউনুসের মেটিক্যুলাস ডিজাইনের নির্বাচনের আসল উদ্দেশ্যটা হচ্ছে দেশকে জঙ্গিদের হাতে তুলে দিয়ে দেশকে পুরোপুরি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। ম্যাজিশিয়ান ইউনুস! যা ধরে, তাই ভ্যানিস হয়ে যায়! এবার ভোটের পালা! নির্বাচন বর্জনই নাগরিক দায়িত্ব ও কর্তব্য পোস্টাল ব্যালট নিয়ে সাবধান! ভয়াবহ বিনিয়োগ সংকট : অবৈধ ইউনুস সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়নামা ইউনুসের গণভোট প্রহসন : সংবিধান ও গণতন্ত্রের সাথে নগ্ন প্রতারণা