ইসরায়েল পুড়ছে রেকর্ড তাপমাত্রায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫
     ৬:৪২ পূর্বাহ্ণ

ইসরায়েল পুড়ছে রেকর্ড তাপমাত্রায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫ | ৬:৪২ 105 ভিউ
অত্যধিক তাপপ্রবাহের ফলে ইসরায়েলের কিছু অংশে তাপমাত্রা রেকর্ড প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছাবে বলে মনে করা হচ্ছে। বুধবার (১৩ আগস্ট) এ তথ্য জানিয়েছে দেশটির আবহাওয়া পরিসেবা। সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলের পূর্বাঞ্চলে সবচেয়ে উষ্ণতম পরিস্থিতিতে আরও তীব্র গরম পড়বে। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ খবর জানানো হয়। খবরে বলা হয়, মঙ্গলবার রাতে অস্বাভাবিক গ্রীষ্মকালীন বৃষ্টিপাত হলেও জেরুজালেম ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে তাপমাত্রা। বর্তমানে মৃত সাগরে সর্বোচ্চ রেকর্ডকৃত সর্বনিম্ন দৈনিক তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হচ্ছে। আবহাওয়া পরিসেবা থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, জেরুজালেমে দুপুর নাগাদ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস (১০২ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছেছে। অন্যদিকে উপকূলীয় তেলআবিবে, বিকেল নাগাদ তাপমাত্রা ৩২ ডিগ্রি

সেলসিয়াস (৮৮ ডিগ্রি ফারেনহাইট) থাকবে। তবে, মধ্য ইসরায়েলের কাছাকাছি শহর, যেগুলো সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত, যেমন রামাত গান এবং গিভাতাইমে ৩০-৩৫ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু দেশটির অভ্যন্তরীণ অংশ এবং পশ্চিম তীরের তাপমাত্রা দিনের সবচেয়ে উষ্ণতম সময়ে বিশেষ করে গ্যালিলি সাগরের আশপাশে ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর জর্ডান উপত্যকার বেইত শে’আনে তাপমাত্রা পৌঁছানোর কথা ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস (১১৫ ডিগ্রি ফারেনহাইট), গ্যালিলি সাগরের তীরে টাইবেরিয়াস এবং গোলান হাইটসে কাটজরিন, উভয়ই স্থানেই এ তাপমাত্রা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে (১১১ ডিগ্রি ফারেনহাইট)। মাউন্ট আরবেলে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস (১১৮ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যাবে বলেও উল্লেখ করা হয়েছে

প্রতিবেদনে। অন্যদিকে পশ্চিম তীরের জর্ডান উপত্যকার কাসর আল-ইহুদ তীর্থস্থান এলাকায় ৪৯ ডিগ্রি সেলসিয়াস উঠে যাবে বলে আশা করা হচ্ছে। অন্য অঞ্চলগুলোতে প্রায় একই রকম গরম থাকবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে হুলা উপত্যকা থেকে দক্ষিণে আরাভা মরুভূমি পর্যন্ত। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, জেরুজালেমের কাছে বেইত শেমেশ এবং দক্ষিণে ডিমোনায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এছাড়া জনপ্রিয় রিসোর্ট শহর ইলাতে দুপুরের মাঝামাঝি ৪৯ ডিগ্রি সেলসিয়াস (১২০ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের বাইরে এবং রোদে বেশি সময় না থাকার ব্যাপারে নির্দেশনা দিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া তাপপ্রবাহ, পানিশূন্যতা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতেও আহ্বান জানানো

হয়েছে। এদিকে, প্রকৃতি ও উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাত পর্যন্ত খোলা জায়গায় হাইকিং ট্রেইলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ স্প্যানিশ এজেন্সিয়া ইএফইকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: আমি কাউকে হত্যার নির্দেশ দিইনি ঢাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০০, ভোটদান নিয়ে শঙ্কায় ভোটাররা মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা ডাবল সুপার ওভারের অবিশ্বাস্য রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা মতামত || উভলিঙ্গ নির্বাচন ভোট জালিয়াতির সব আয়োজন সম্পন্ন, এবার ভোটকেন্দ্র নিষিদ্ধ মোবাইলফোন ‘নিরীহ উপদেষ্টারা’ কেন আতঙ্কে? আশিক চৌধুরীর ফোপর দালালি আর বাস্তবতার নির্মম ফারাক শেষবেলা ইউনূসের হরিলুট, একের পর এক দেশবিক্রির চুক্তি ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক ১২ ফেব্রুয়ারী ভোটকে কেন্দ্র করে টঙ্গীতে বিএনপির কাছে গণতন্ত্র মানেই সন্ত্রাস ভোটের নামে মব, নির্বাচনের নামে নৈরাজ্য ⁨প্রচারণা চালানোর সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির হামলার শিকার ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী; নির্বাচনের নামে মৎস্যন্যায়ের সাক্ষী হলো গোটা দেশ! ভোট দিতে না যাওয়াও আপনার আমার গণতান্ত্রিক অধিকার জামায়াতে ইসলামী বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতার চোখ উপড়ে ফেলছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ নির্বাচন নির্বাচন খেলায় পিছিয়ে নেই পীরসাহেব চরমোনাইয়ের দলও মিডিয়া থেকে নিউজ গায়েব কেন? ঘটনার সত্যতা কি? মিডিয়া কি নিয়ন্ত্রন করা হচ্ছে?