ইসরাইলে পৌঁছেছেন তিন নারী, অপেক্ষায় ৯০ ফিলিস্তিনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫
     ৬:৪৯ পূর্বাহ্ণ

ইসরাইলে পৌঁছেছেন তিন নারী, অপেক্ষায় ৯০ ফিলিস্তিনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫ | ৬:৪৯ 90 ভিউ
গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে রোববার প্রথম দিনে তিন নারী জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদেরকে স্থানীয় সময় সন্ধ্যায় মুক্তি দেওয়া হয় বলে নিশ্চিত করেছে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়। রোববার রাতে এক বিবৃতিতে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, গাজা থেকে মুক্তি পাওয়া তিন বন্দি এখন ইসরাইলি ভূখণ্ডে পৌঁছেছেন। তারা হলেন- নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে অপহৃত রোমি গোনেন (২৪) এবং কিব্বুৎজ কফার আযা থেকে অপহৃত ইসরাইলি-ব্রিটিশ নাগরিক এমিলি দামারি (২৮) ও ইসরাইলি-রোমানিয়ান দ্বৈত নাগরিক ডোরন স্টেইনব্রেচার (৩১)। মুক্তি প্রক্রিয়া ও যুদ্ধবিরতি রোববার সন্ধ্যার দিকে সেন্ট্রাল গাজা থেকে রেড ক্রসের মাধ্যমে বন্দিদের ইসরাইলি বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। গাজা উপত্যকা থেকে বন্দিদের নিয়ে যাওয়ার সময়

হামাসের সশস্ত্র সদস্যরা তাদের পাহারা দেয়। এ সময় সেখানে ছিল হাজার হাজার মানুষের ভিড়। এদিকে তেল আবিবে হাজারো মানুষ বড় পর্দায় এ সংবাদ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা মাসের পর মাস ধরে যুদ্ধবিরতির দাবিতে রাজধানী শহরে সমবেত হয়েছিলেন। পরিকল্পিত বিনিময় চুক্তি এদিকে এদিন তিনজন ইসরাইলি বন্দির মুক্তির বিপরীতে ৯০ জন ফিলিস্তিনিকে দেওয়ার কথা ইসরাইলের। পাশাপাশি ছয় সপ্তাহে ৩৩ জন ইসরাইলি বন্দির ধাপে ধাপে মুক্তি এবং প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দির মুক্তি চুক্তি হয়েছে। এই যুদ্ধবিরতি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর দীর্ঘ ১৫ মাসের সংঘাত শেষে শান্তির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: এপি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ওই নূতনের কেতন ওড়ে’ হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ রাজধানীতে চলন্ত বাসে আগুন ৪০ টাকার পেঁয়াজ ১৫০ টাকায় বিক্রি! মেট্রোরেল চলাচল শুরু বৈশ্বিকভাবে নেতিবাচক পরিস্থিতিতে ব্যাংক খাত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা রোজা শুরু হতে আর কতদিন বাকি? বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড রুপায় যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি ভারতসহ এশীয় দেশগুলোর ওপর ৫০% শুল্ক আরোপ করল মেক্সিকো রজনীকান্তের প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া মেসির সঙ্গে দেখা করবেন বলিউড বাদশাহ ১৯ রান খরচে ৭ উইকেট শিকার করে রেকর্ড মালয়েশিয়ায় সঞ্চয় স্কিমে ১৩ লাখ বিদেশি কর্মীর নিবন্ধন নিউ ইয়র্কে উৎসবের ঝলমল প্রস্তুতি, রকেফেলারে ক্রিসমাস ট্রি স্থায়ী বসবাসের সুযোগ দিতে গোল্ড কার্ড ভিসা বিক্রি শুরুর ঘোষণা ট্রাম্পের সিদ্ধান্ত নিতে ব্যর্থ সিনেট, স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ার ঝুঁকি নিউ জার্সিতে নৃশংস বন্দুক হামলা, বালকসহ ৩জন নিহত নয়া বন্দোবস্তঃ মুক্তিযুদ্ধ বিরোধী পুরনো ষড়যন্ত্র