ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে মাইক্রোসফটে বিক্ষোভ, চাকরি হারালেন ৪ কর্মী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫
     ৫:১০ অপরাহ্ণ

ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে মাইক্রোসফটে বিক্ষোভ, চাকরি হারালেন ৪ কর্মী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫ | ৫:১০ 81 ভিউ
ইসরাইলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের বিরুদ্ধে বিক্ষোভ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাইক্রোসফট প্রধান কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় কোম্পানি চারজন কর্মীকে চাকরিচ্যুত করেছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি। বৃহস্পতিবার মাইক্রোসফট এক বিবৃতিতে জানিয়েছে, প্রথমে দুইজন কর্মীকে বরখাস্ত করা হলেও পরে আরও দু’জনকে কোম্পানির নীতি ও আচরণবিধি গুরুতরভাবে লঙ্ঘনের কারণে চাকরিচ্যুত করা হয়েছে। ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার, যখন ‘নো আজুর ফর অ্যাপারথেইড’ নামের সংগঠনের সাতজন বর্তমান ও সাবেক কর্মী ওয়াশিংটনের রেডমন্ডে মাইক্রোসফট প্রেসিডেন্ট ও ভাইস চেয়ারম্যান ব্র্যাড স্মিথের অফিসে প্রবেশ করে বিক্ষোভ শুরু করেন। তারা অভিযোগ করেন, মাইক্রোসফট সরাসরি ও পরোক্ষভাবে ইসরাইলকে সমর্থন দিচ্ছে এবং গাজায় যুদ্ধ চালাতে সহায়তা করছে। বিক্ষোভকারীরা অফিসের ভেতরে স্লোগান দেন এবং

ব্যানার প্রদর্শন করেন। এক ব্যানারে অফিসটির নামকরণ করা হয় ‘মাই উবাইদ বিল্ডিং’, যিনি গাজায় ২০২৩ সালে ইসরাইলি হামলায় নিহত এক ফিলিস্তিনি সফটওয়্যার প্রকৌশলী। আরেকটি ব্যানারে মাইক্রোসফটকে ‘ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন’ করার দাবি জানানো হয়। পুলিশ জানায়, স্মিথের অফিসে ঢুকে পড়া সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিক্ষোভে অংশ নেওয়া দুই কর্মীর নাম—রিকি ফামেলি ও আন্না হ্যাটল—ইনস্টাগ্রামে প্রকাশ করে সংগঠনটি। মাইক্রোসফট জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, এই আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং প্রতিষ্ঠানটির মূল্যবোধ ও নীতির পরিপন্থী। ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, গত এক বছর ধরে মাইক্রোসফটের ভেতরে একটি ‘ছোট কিন্তু স্থায়ী বিদ্রোহ’ চলছে, যেখানে কর্মীদের

একটি অংশ কোম্পানিকে ইসরাইলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক শেষ করার আহ্বান জানিয়ে আসছে। এপি’র এক প্রতিবেদনে উঠে এসেছে, মাইক্রোসফট ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে অংশীদারিত্বে গোয়েন্দা তথ্য প্রক্রিয়াজাত করেছে, যা লক্ষ্য নির্ধারণে ব্যবহৃত হয়েছে। তবে মাইক্রোসফট দাবি করেছে, তাদের অভ্যন্তরীণ তদন্তে গাজায় লক্ষ্যবস্তু নির্ধারণ বা হামলায় সরাসরি তাদের প্রযুক্তি ব্যবহারের প্রমাণ মেলেনি। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি সামরিক অভিযানে এখন পর্যন্ত গাজায় ৬৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকাটি বর্তমানে দুর্ভিক্ষের মুখে পড়েছে এবং অধিকাংশ এলাকা বাসযোগ্য নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ স্প্যানিশ এজেন্সিয়া ইএফইকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: আমি কাউকে হত্যার নির্দেশ দিইনি ঢাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০০, ভোটদান নিয়ে শঙ্কায় ভোটাররা মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা ডাবল সুপার ওভারের অবিশ্বাস্য রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা মতামত || উভলিঙ্গ নির্বাচন ভোট জালিয়াতির সব আয়োজন সম্পন্ন, এবার ভোটকেন্দ্র নিষিদ্ধ মোবাইলফোন ‘নিরীহ উপদেষ্টারা’ কেন আতঙ্কে? আশিক চৌধুরীর ফোপর দালালি আর বাস্তবতার নির্মম ফারাক শেষবেলা ইউনূসের হরিলুট, একের পর এক দেশবিক্রির চুক্তি ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক ১২ ফেব্রুয়ারী ভোটকে কেন্দ্র করে টঙ্গীতে বিএনপির কাছে গণতন্ত্র মানেই সন্ত্রাস ভোটের নামে মব, নির্বাচনের নামে নৈরাজ্য ⁨প্রচারণা চালানোর সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির হামলার শিকার ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী; নির্বাচনের নামে মৎস্যন্যায়ের সাক্ষী হলো গোটা দেশ! ভোট দিতে না যাওয়াও আপনার আমার গণতান্ত্রিক অধিকার জামায়াতে ইসলামী বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতার চোখ উপড়ে ফেলছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ নির্বাচন নির্বাচন খেলায় পিছিয়ে নেই পীরসাহেব চরমোনাইয়ের দলও মিডিয়া থেকে নিউজ গায়েব কেন? ঘটনার সত্যতা কি? মিডিয়া কি নিয়ন্ত্রন করা হচ্ছে?