ইসরাইলি পণ্য বয়কট করছে যুক্তরাজ্যের বৃহৎ খুচরা বিক্রয় প্রতিষ্ঠান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৫
     ৫:০১ অপরাহ্ণ

ইসরাইলি পণ্য বয়কট করছে যুক্তরাজ্যের বৃহৎ খুচরা বিক্রয় প্রতিষ্ঠান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ৫:০১ 86 ভিউ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান নৃশংস হত্যাযজ্ঞের কারণে যুক্তরাজ্যের সবচেয়ে বড় সুপারমার্কেট ব্র্যান্ড কো-অপ শিগগিরই দখলদার ইসরাইলের সব ধরনের পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয় তাহলে এটি হবে যুক্তরাজ্যে প্রথম কোনো খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান যারা ইসরাইলে সব পণ্য বয়কট করছে। খবর মিডল ইস্ট মনিটরের। গত শনিবার কো-অপের বার্ষিক সাধারণ সভায় প্রস্তাবটি বিপুল সমর্থন পায়। প্রতিষ্ঠানটির ৭৩ শতাংশ কর্মী এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। এতে বোর্ডকে ইসরাইলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার মাধ্যমে ‘নৈতিক সাহস ও নেতৃত্ব’ প্রদর্শনের আহ্বান জানানো হয়। সদস্যদের ভাষায়, এটি গাজার ওপর ইসরাইলের ‘ধ্বংসযজ্ঞ’-এর বিরুদ্ধে একটি জবাবদিহিমূলক পদক্ষেপ। প্রস্তাবটি বাধ্যতামূলক না হলেও প্রতিষ্ঠানটির এক মুখপাত্র

জানান, আমার নিয়মিতই আমাদের নীতিমালাগুলো পর্যালোচনা করি।এটা আমরা সবসময়ই করে থাকি।যাতে আমাদের সদস্যদের মূল্যবোধ, নীতিমালা এবং দৃষ্টিভঙ্গির সঠিক প্রতিফলন ঘটে। চলতি গ্রীষ্মের শেষ দিকে এই পর্যালোচনা শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই কো-অপ তাদের দোকান থেকে ইসরাইলি সব পণ্য ফেলে দেবে। এ প্রস্তাবের পক্ষে কাজ করেছে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (পিএসসি) নামের একটি সংগঠন। ভোটের ফলাফলকে তারা ফিলিস্তিনের প্রতি ব্যাপক জনসমর্থনের প্রতিফলন হিসেবে স্বাগত জানিয়েছে। সংগঠনটির মুখপাত্র লুইস ব্যাকন বলেন, ‘কো-অপের বার্ষিক সাধারণ সভার এই ভোট দেখিয়েছে, যুক্তরাজ্যের সাধারণ মানুষ ফিলিস্তিনের ন্যায়বিচার ও স্বাধীনতার পক্ষে আছেন এবং তারা ইসরাইলের বর্ণবৈষম্যমূলক অর্থনীতিকে সমর্থন করতে চান না। কো-অপকে এখন তাদের সদস্যদের কথা শুনতে হবে এবং সব

ইসরাইলি পণ্য তুলে নিতে হবে।’ কো-অপ তাদের নৈতিক অবস্থানের জন্য যুক্তরাজ্যে অন্যান্য সুপারমার্কেট থেকে সবসময়ই আলাদা। এছাড়া যুক্তরাজ্যে এটাই ছিল প্রথম খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান যারা ২০০৭ সালে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইলে অবৈধ্য বসতি স্থাপনের নীতির প্রতিবাদ জানিয়ে দেশটির পণ্য বয়কট করেছে। নতুন এই প্রস্তাবের পক্ষে থাকা সদস্যরা স্মরণ করিয়ে দিয়েছেন, ২০২২ সালে ইউক্রেনে হামলার পর কো-অপ রুশ পণ্য বিক্রিও বন্ধ করেছিল। তাই ইসরাইল ইস্যুতেও একই ‘নৈতিকতা ও মূল্যবোধ’ অনুসরণের দাবি জানিয়েছেন তাঁরা। এমন এক সময়ে এ ভোট অনুষ্ঠিত হলো, যখন গাজায় ইসরাইলের হামলায় করপোরেট সহযোগিতা থাকার বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক প্রশ্ন উঠছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি বর্বরতায় ৫৩ হাজারের বেশি

ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। কো-অপ সদস্যরা যুক্তি দিয়েছেন, এমন পরিস্থিতিতে ইসরাইলের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া প্রতিষ্ঠানটির মানবাধিকার ও সামাজিক ন্যায়ের প্রতিশ্রতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান Bangladesh’s February Vote Faces Growing Scrutiny Democracy at a Crossroads বাংলাদেশ ভোটের নামে যা হচ্ছে – ক্ষমতা না পেলে বোমা, বন্দুকই বিএনপির ভোটের রাজনীতি চলমান সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত জাতীয় নির্বাচন জাতির কাছে কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না। প্রহসনের নির্বাচন মানি না, মানবো না! কথা বলতে চাওয়া সাবেক এমপি তুহিনের মুখ ‘চেপে’ ধরলো পুলিশ সিএমপির ওসির বিরুদ্ধে মাদক সরবরাহ ও বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের ডাক আওয়ামী লীগের ১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা? ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন হকারকে টাকা দেওয়ার প্রসঙ্গে যা বললেন শাহরিয়ার কবির বিশ্বকাপ খেলতে নেমেই দ.আফ্রিকার রেকর্ড বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয় লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত বিশ্ব বাজারে স্বর্ণের দামে উত্থান