ইলন মাস্কের সন্তানদের রবীন্দ্রনাথের বই উপহার দিলেন মোদি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
     ৮:০০ অপরাহ্ণ

ইলন মাস্কের সন্তানদের রবীন্দ্রনাথের বই উপহার দিলেন মোদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:০০ 85 ভিউ
দুই দিনের যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে তার অন্যতম উপদেষ্টা ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিটিভি জানায়, বৃহস্পতিবার ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে সেই সাক্ষাতে মোদির সঙ্গে মাস্কের বান্ধবী শিভন জিলিস এবং তাদের তিন সন্তানের দেখা হয়। এ সময় মোদি মাস্কের সন্তানদের তিনটি বই- নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দ্য ক্রিসেন্ট মুন’, দ্য গ্রেট আর কে নারায়ণ সংগ্রহ এবং পণ্ডিত বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র উপহার দেন। মোদির এক্সে (পুরোনো টুইটার) পোস্ট করা ছবিতে মাস্কের সন্তানদের এসব বই পড়তে দেখা গেছে। এক্স পোস্টে মোদি লিখেছেন, ইলন মাস্কের পরিবারের সঙ্গে দেখা করা এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা

বলাও আনন্দের ছিল। এ ছাড়া মাস্কের সঙ্গে তার সাক্ষাৎ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি। অপর এক এক্স পোস্টে মোদি লিখেছেন, তারা মহাকাশ, প্রযুক্তি এবং গতিশীলতাসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে বলেছে, উদীয়মান প্রযুক্তি, ব্যবসায়িক উদ্যোক্তা এবং সুশাসনের ক্ষেত্রে সহযোগিতা গভীর করার সুযোগগুলোও তাদের আলোচনার অংশ ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি