ইরান পারমাণবিক চুক্তিতে না এগোলে ফের নিষেধাজ্ঞা : ফ্রান্স – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫
     ৬:২৩ অপরাহ্ণ

ইরান পারমাণবিক চুক্তিতে না এগোলে ফের নিষেধাজ্ঞা : ফ্রান্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫ | ৬:২৩ 199 ভিউ
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি না হলে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এই হুঁশিয়ারি দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে প্যারিস থেকে জানানো হয়েছে, আগামী আগস্ট মাসের শেষে যদি ইরান কূটনৈতিক পথে ফিরে না আসে এবং চুক্তির বিষয়ে প্রয়োজনীয় অগ্রগতি না দেখায়, তবে ‘স্ন্যাপব্যাক’ নামে পরিচিত প্রক্রিয়া শুরু করা হবে। এর মাধ্যমে ইরানের বিরুদ্ধে আরোপিত সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আবার কার্যকর করা হবে। ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তিতে এই শর্ত থাকলেও ২০১৮ সালে যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে বের হয়ে যায়।

চলতি বছরের অক্টোবরে ওই চুক্তির মেয়াদ শেষ হবে, তাই ইউরোপীয় কূটনীতিকরা আগস্টের মধ্যেই সমাধান চান। গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় হামলার পর পারমাণবিক আলোচনায় ভাঙন পড়ে। তবে সাম্প্রতিক সময় উভয়পক্ষ আলোচনায় ফিরে আসার ইঙ্গিত দিয়েছে, যদিও ইরান জানিয়ে দিয়েছে তারা শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে সরে আসবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টাও জানিয়েছেন, যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার শর্ত হয়, তাহলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনা করবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি স্কুলে শিশুকে নির্যাতনের মামলায় ব্যবস্থাপক গ্রেপ্তার ভোটের আগেই সিট ভাগ হয়ে গেছে। আর এখন দেশের টাকায় চলছে লোক দেখানো নাটক। বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে ৫ দফা দিলেন শেখ হাসিনা মবসন্ত্রাস মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে অন্যায়ভাবে গ্রেফতার ও কারা হেফাজতে সিরিয়াল কিলিংয়ের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি উন্নয়ন দেখলেই গাত্রদাহ আধুনিক নগর পরিকল্পনায় ‘অজ্ঞ’ তারেক: ফ্লাইওভার নিয়ে হাস্যকর দাবি ওয়াশিংটনের ‘ম্যানেজেবল ইসলাম’ প্রকল্প: বাংলাদেশের ভোট কি এখন ভূ-রাজনীতির পরীক্ষাগার? ‘ইউনূস এক খুনি ফ্যাসিস্ট’: নির্বাসনে প্রথম জনসমাবেশে শেখ হাসিনার তীব্র ভাষণ নয়াদিল্লি ভারত । বাংলাদেশ এখন ইতিহাসের ভয়াবহতম সংকটে, ইউনূস সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি’ নয়াদিল্লিতে ড. মোমেন ঢাকার অশান্ত রাজপথ : যে অরাজকতার মূল কারণ বসে আছে যমুনায় লাশের পাহাড় আর কতো উঁচু হলে ইউনুসের চোখে পড়বে? গণতন্ত্র নয়, নির্বাচনের নাটক: বাংলাদেশকে কোন পথে ঠেলে দিচ্ছে এই ভোট? দখলদার ইউনুসের মেটিক্যুলাস ডিজাইনের নির্বাচনের আসল উদ্দেশ্যটা হচ্ছে দেশকে জঙ্গিদের হাতে তুলে দিয়ে দেশকে পুরোপুরি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। ম্যাজিশিয়ান ইউনুস! যা ধরে, তাই ভ্যানিস হয়ে যায়! এবার ভোটের পালা! নির্বাচন বর্জনই নাগরিক দায়িত্ব ও কর্তব্য পোস্টাল ব্যালট নিয়ে সাবধান! ভয়াবহ বিনিয়োগ সংকট : অবৈধ ইউনুস সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়নামা ইউনুসের গণভোট প্রহসন : সংবিধান ও গণতন্ত্রের সাথে নগ্ন প্রতারণা