ইরানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধজাহাজ নিয়ে হাজির রাশিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৪

ইরানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধজাহাজ নিয়ে হাজির রাশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৪ |
যুদ্ধের ঘণ্টা বাজাল ইরান। চির শত্রু দেশ ইসরায়েল এখনো মুখের লড়াই চালাচ্ছে। তবে যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে তেলআবিব। প্রতিশোধমূলক এ হামলার আশঙ্কার মধ্যেই এবার সাগরে নিজেদের শক্তি প্রদর্শন শুরু করল ইরান। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিয়ে ইতোমধ্যে নিজেদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা দেখিয়েছে তেহরান। এবার নৌপথেও শক্তি দেখিয়ে তেলআবিবকে সতর্ক বার্তা দিতে চাইছে ইরান। গুরুত্বপূর্ণ এ সময়ে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া। নিজেদের যুদ্ধজাহাজ নিয়ে বন্ধুর এ নৌমহড়ায় যোগ দিয়েছে মস্কো। শনিবার ভারত মহাসাগরে শুরু হওয়া এই মহড়ায় রাশিয়ার পাশাপাশি অংশ নিয়েছে ওমানও। এছাড়া আরও ৯টি দেশ পর্যবেক্ষকের ভূমিকায় আছে। সে তালিকায় এশিয়ার বেশ কয়েকটি দেশের সঙ্গে রয়েছে বাংলাদেশের নামও। এই

নৌমহড়ার নাম দেওয়া হয়েছে আইম্যাক্স-২০২৪। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, এই অঞ্চলে সম্মিলিত নিরাপত্তা, বহুপাক্ষিক সহযোগিতার প্রসার এবং শান্তি, বন্ধুত্ব এবং সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় সদিচ্ছা ও সক্ষমতা প্রদর্শনই এ মহড়ার লক্ষ্য। এমন এক সময় এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে, যখন পুরো মধ্যপ্রাচ্য তেতে আছে। যুক্তরাষ্ট্রের ইসরায়েলের পাশে দাঁড়ানোয় ইরানও রাশিয়া এবং চীনের সঙ্গে সখ্যতা বাড়িয়েছে। সূত্র : রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল ইরানে গত কয়েক দিনের মার্কিন হামলায় হতাহতের সংখ্যা প্রকাশ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প আসিফের দুর্নীতিকাণ্ডে সচিবসহ ফেঁসে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা পাকিস্তানে আটক সেই পাইলট ছাড়লেন ভারতীয় বিমানবাহিনী একটি কুঁড়ি দুটি পাতায় জমাট বাঁধা কষ্ট মক্কা চুক্তি: নয়া আঞ্চলিক নিরাপত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ অর্ধকোটি টাকা গায়েব নতুন বেতনকাঠামো হাকিম বদলেছে কিন্তু হুকুম বহাল রয়েছে বাংলাদেশ কেন বিমান হাব হবে না …