ইরানকে বাগে আনতে ট্রাম্পের প্রলোভন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫
     ৮:২৮ পূর্বাহ্ণ

ইরানকে বাগে আনতে ট্রাম্পের প্রলোভন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:২৮ 100 ভিউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শাসনামলে কূটনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের মূল হাতিয়ার হয়ে উঠেছে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপ। যখনই কোনো দেশ মার্কিন সরকারের প্রত্যাশা পূরণে অনীহা প্রকাশ করছে তখনই তাদের দিকে ছুড়ে দেওয়া হচ্ছে শুল্ক আরোপের হুঁশিয়ারি। এ তালিকা থেকে বাদ যায়নি ইরানও। মার্কিন মসনদে বসার আগের শাসকরাও ইরানের ওপর নানাবিধ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। বুধবার ট্রাম্পও তার সর্বোচ্চ চাপনীতি অনুসরণ করে চীনে ইরানি ও অপরিশোধিত তেল বহনকারী প্রতিষ্ঠানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। বিভিন্ন গণমাধ্যম বলছে মূলত তেহরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে ইরান প্রশাসনকে বাগে আনতে এ ধরনের পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। যদিও চাপের মুখে মার্কিনদের কাছে নত হতে নারাজ ইরান। তবে ট্রাম্পও

পিছু হাটার পাত্র নন, শুল্ক আরোপের পাশাপাশি নানা প্রলোভনও দেখিয়ে যাচ্ছেন তিনি। শনিবার মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে রাজি হয় তবে তাদের ভূখন্ডে আর হামলা চালাবে না ইসরাইল। এদিকে ইরান বলছে, আলোচনায় বসতে আপত্তি নেই তাদের। তবে তা কোনভাবেই ট্রাম্পের দেয়া চাপের ফলে নয়। দেশটি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক বিবৃতিতে বলেন, তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনার বিকল্প নেই তবে তা যদি ট্রাম্পের ছুড়ে দেয়া নিত্য নতুন হুঁশিয়ারির কারণে হয় তবে তা চুক্তি কম, আত্মসমর্পণই বেশি হবে। এ অবস্থায় ট্রাম্প তার নতুন হাতিয়ারের ব্যবহার চালিয়ে গেলে ইরান আলোচনায়

বসবে না বলে জানান আরাঘচি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওসমান হাদিকে গুলি : সন্দেহভাজন ফয়সলের স্ত্রীসহ আটক ৩ খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে যুবক নিহত ‘আমাকে শোরুমে নিয়ে যান, সব সত্য বেরিয়ে আসবে’ রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ শান্তিরক্ষী মিশনে সুদানে ড্রোন হামলায় আহত ঘিওরের চুমকি সেন্টমার্টিন যাত্রায় সক্রিয় জালিয়াতি চক্র, টিকিট যেন সোনার হরিণ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের এক দেশ জীবনের ঝুঁকি নিয়ে কুকুর ছানাকে বাঁচালেন তরুণী সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ গুলি করা ব্যক্তিকে গ্রেপ্তারে বাড়িতে পুলিশের অভিযান, তদন্তে নতুন তথ্য মেয়ের কথায় কীভাবে ১৮ কেজি কমালেন বাঁধন! দাপুটে জয়ে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত সুদানে সন্ত্রাসী হামলায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর নিহত সদস্যদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি ১৪ ডিসেম্বর হানাদারমুক্ত হয় যমুনাপাড়ের শহর সিরাজগঞ্জ ১৯৭১ সালের আজকের এই দিনে দেশের বিভিন্ন স্থান হানাদারমুক্ত হয় ‘আওয়ামী লীগ দুর্নীতি করলেও কাজ করেছে, এরা শুধুই পকেট ভরেছে’—সমন্বয়কদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন রিকশাচালক ‘বিদেশি হাতের ছায়ায়’ নির্বাচনের ছক, দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন ইউনূস: সজীব ওয়াজেদ খাকি পোশাকের আড়ালে এক ‘পিশাচের’ উত্থান: ২৮তম বিসিএস-এর ‘মীরজাফর’ ডিসি সামী সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর আহত ১৪ সেনার মধ্যে ৬ জন মারা গেছেন