ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি
মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী
এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের
যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা নিয়ে ‘সুখবর’ দিলেন সারাহ কুক
গ্রিস উপকূলে অভিবাসী নৌকাডুবি, নিহত ১৮
ভারতের গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩
ইরাক থেকে ইসরাইলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
ইসরাইলি হামলার জবাবে পাল্টা হামলার ঘোষণা আগেই দিয়েছে ইরান। এবার জানা গেছে, সেই হামলার প্রস্তুতিও নিচ্ছে দেশটি। আর সেই হামলা ইরান নিজেদের মাটি থেকে না চালিয়ে বরং ইরাকের ভূখণ্ড থেকে পরিচালনা করার কথা ভাবছে; এমন তথ্য দিচ্ছে ইসরাইলি গোয়েন্দারা।
দুটি অজ্ঞাত ইসরাইল সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার অ্যাক্সিওস জানিয়েছে, ইরানের সেই আক্রমণ আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই হতে পারে। আর সেই আক্রমণে ইরাকি ভূখণ্ড থেকে আসতে পারে।
অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিপুল সংখ্যক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরাক থেকে হামলা চালানো হবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরাকে ইরানপন্থি মিলিশিয়াদের মাধ্যমে হামলা চালানো ইরানের কৌশলগত লক্ষ্য।
কেননা, এতে করে আরেকটি ইসরাইলি হামলা এড়াতে পারবে তেহরান। আর সেই প্রচেষ্টার অংশ হিসেবেই এবারের হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার নাও করতে পারে ইরান।
কেননা, এতে করে আরেকটি ইসরাইলি হামলা এড়াতে পারবে তেহরান। আর সেই প্রচেষ্টার অংশ হিসেবেই এবারের হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার নাও করতে পারে ইরান।



