ইয়েমেনে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় নিহত ৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৫
     ৫:৫৪ অপরাহ্ণ

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় নিহত ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৫ | ৫:৫৪ 65 ভিউ
চলমান উত্তেজনার মাঝেই ইয়েমেনে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে চালানো এক বিমান হামলায় দেশটিতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার দেশটির স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, মার্কিন বাহিনী মঙ্গলবার রাতে ইয়েমেনের আল-হুদাইদা, হাজ্জাহ এবং সা’দাহ প্রদেশে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এই হামলাগুলো যুক্তরাষ্ট্রের ইয়েমেনবিরোধী আগ্রাসনের নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে। এই হামলার জবাবে ইয়েমেনি বাহিনীও যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। এ হামলা হয়েছে রণতরীটি যখন লোহিত সাগর পাড়ি দিচ্ছিল ঠিক তখন। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বিষয়টি নিশ্চিত করেছেন। জেনারেল সারি জানান, শেষ ২৪

ঘণ্টায় এটি তাদের তৃতীয় হামলা। শত্রুর অবস্থানের বিরুদ্ধে ইয়েমেনের পদক্ষেপের অংশ এটি। এদিকে ইয়েমেনিরা ফিলিস্তিনের সংগ্রামের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন ঘোষণা করেছে। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর থেকে। এরপর থেকে ইসরাইল গাজায় ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যা নিয়ে গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত ইসরাইলি বর্বরতায় ১০৪২ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন ২৫০০ জনের বেশি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি স্কুলে শিশুকে নির্যাতনের মামলায় ব্যবস্থাপক গ্রেপ্তার ভোটের আগেই সিট ভাগ হয়ে গেছে। আর এখন দেশের টাকায় চলছে লোক দেখানো নাটক। বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে ৫ দফা দিলেন শেখ হাসিনা মবসন্ত্রাস মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে অন্যায়ভাবে গ্রেফতার ও কারা হেফাজতে সিরিয়াল কিলিংয়ের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি উন্নয়ন দেখলেই গাত্রদাহ আধুনিক নগর পরিকল্পনায় ‘অজ্ঞ’ তারেক: ফ্লাইওভার নিয়ে হাস্যকর দাবি ওয়াশিংটনের ‘ম্যানেজেবল ইসলাম’ প্রকল্প: বাংলাদেশের ভোট কি এখন ভূ-রাজনীতির পরীক্ষাগার? ‘ইউনূস এক খুনি ফ্যাসিস্ট’: নির্বাসনে প্রথম জনসমাবেশে শেখ হাসিনার তীব্র ভাষণ নয়াদিল্লি ভারত । বাংলাদেশ এখন ইতিহাসের ভয়াবহতম সংকটে, ইউনূস সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি’ নয়াদিল্লিতে ড. মোমেন ঢাকার অশান্ত রাজপথ : যে অরাজকতার মূল কারণ বসে আছে যমুনায় লাশের পাহাড় আর কতো উঁচু হলে ইউনুসের চোখে পড়বে? গণতন্ত্র নয়, নির্বাচনের নাটক: বাংলাদেশকে কোন পথে ঠেলে দিচ্ছে এই ভোট? দখলদার ইউনুসের মেটিক্যুলাস ডিজাইনের নির্বাচনের আসল উদ্দেশ্যটা হচ্ছে দেশকে জঙ্গিদের হাতে তুলে দিয়ে দেশকে পুরোপুরি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। ম্যাজিশিয়ান ইউনুস! যা ধরে, তাই ভ্যানিস হয়ে যায়! এবার ভোটের পালা! নির্বাচন বর্জনই নাগরিক দায়িত্ব ও কর্তব্য পোস্টাল ব্যালট নিয়ে সাবধান! ভয়াবহ বিনিয়োগ সংকট : অবৈধ ইউনুস সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়নামা ইউনুসের গণভোট প্রহসন : সংবিধান ও গণতন্ত্রের সাথে নগ্ন প্রতারণা