ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা, নিহত ২৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫
     ৪:২৭ অপরাহ্ণ

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা, নিহত ২৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫ | ৪:২৭ 80 ভিউ
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর একাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। লোহিত সাগরে জাহাজে হামলার প্রতিক্রিয়ায় শক্তিশালী এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলাটি শনিবার রাতে রাজধানী সানা ও উত্তরের সাদা প্রদেশে ঘটেছে। স্থানীয়রা জানান, সানা বিমানবন্দরের সামরিক স্থাপনাগুলোতে বিস্ফোরণের ফলে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ট্রাম্প বলেন, ইরান-সমর্থিত হুতি সন্ত্রাসীরা আমাদের বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং আমাদের সেনা ও মিত্রদের ওপর হামলা চালিয়েছে। তাদের সহিংসতা ও সন্ত্রাসবাদের কারণে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানুষের জীবন ঝুঁকিতে পড়েছে। হুতিরা জানায়, তারা এই হামলার প্রতিক্রিয়া জানাবে এবং তাদের আক্রমণ অব্যাহত থাকবে। তাদের

দাবি, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে হামলা চালাচ্ছে। হুতিরা ২০২৩ সাল থেকে লোহিত সাগরে ১৯০টিরও বেশি হামলা চালিয়েছে। এ কারণে বিশ্ব বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সূত্র : আলজাজিরা, বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি অভিনেতা, প্রতিটি মাধ্যমে অভিনয় করে যেতে চাই: সোহেল মণ্ডল উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬ ইরানে মার্কিন হুমকিতে যুদ্ধের মেঘ জমছে- চীন, সার্কাস বলছে রাশিয়া ভেনেজুয়েলা নিয়ে পুতিন কেন চুপ ছুুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড় বন্দিদের ৪৬% তিন ধরনের অপরাধে ট্রাম্পের সমর্থন পাওয়ার প্রতিযোগিতায় দুই নেত্রী বছরের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেশীয় দুই সিনেমা দুই পক্ষেরই সুর নরম, তবু শঙ্কা কাটেনি বড় জয়ে বিশ্বকাপ বাছাইয়ের মহড়া সারল বাংলাদেশ যে রাজনীতি সন্তানের হাতে কলম নয়, কফিন তুলে দিতে চায়—সেই জামাত-শিবিরের আগ্রাসন রুখুন, এই ভাঁওতাবাজ নির্বাচন বয়কট করুন। খুনি-ফ্যাসিস্ট, জঙ্গি-মদদদাতা, অবৈধ-দখলদার ইউনূস গং কর্তৃক ইউনুসের দৌলতে দেশের অর্থনীতি এখন লাশকাটা ঘরে দৃশ্যমান উন্নয়ন বনাম দুর্নীতির গল্প নির্বাচন, নিষেধাজ্ঞা ও সংখ্যালঘু নির্যাতন: পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের এমপির গভীর উদ্বেগ খলিলুর রহমানের সফরের দুই দিন পরই বড় ধাক্কা: কেন বাংলাদেশের ওপর এই নজিরবিহীন মার্কিন সিদ্ধান্ত? নির্বাচন আওয়ামীলীগ ও বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ: লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ‍্যথাম হাউসের সতর্কবার্তা পে-স্কেল না দিলে নির্বাচনী দায়িত্বে না যাবার ঘোষণা দিতে পারেন সরকারি চাকরিজীবীরা রাষ্ট্রপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ: কূটনৈতিক প্রটোকল না কি রাজনৈতিক বার্তা? ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট: মানবিকতা, আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আত্মঘাত